সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের খাতিরে তো কতকিছুই করতে হয় ভাইজানকে৷ কখনও তিনি ‘দাবাং’ পুলিশ অফিসার কখনও আবার কুস্তিগীর সুলতান আলি৷ কখনও আবার লাভার বয়৷ কিন্তু মহাকাশ বিজ্ঞানী সলমনকে আগে কখনও দেখেননি দর্শকরা৷ কিন্তু এবার রীতিমতো গবেষকের ভূমিকায় দেখা গেল সলমনকে৷ মহাকাশচারীর পোশাকে ঘুরে বেড়াচ্ছেন বলিপাড়ার ‘ভাইজান’৷ রীতিমতো চাঁদের মাটিতে পা রাখছেন, কখনও আবার মহাকাশযানে ঘুরে বেড়াচ্ছেন৷
কিন্তু মহাকাশচারীর বেশে কেন এসব করছেন সলমন?
করছেন কেননা, ‘বিগ বস’-এর মরসুম আসতে চলেছে শিগগিরই৷ এবার দশম সিজন৷ আর তাই ‘বিগ বস’-এর টিজার মুক্তি পেল সম্প্রতি৷ সেখানেই মহাকাশচারীর ভূমিকায় দেখা যাচ্ছে ভাইজানকে৷
রীতিমতো নিজের কায়দায় বিগ বসের প্রচার করেছেন সল্লু ভাই৷ বলেছেন, বিগ বসের নয়া মরসুম সেলিব্রিটি ঠাসা হবে না৷ বরং আম আদমিদের ঠাঁই হবে এবার বিগ বসের ঘরে৷ কারা তাঁরা? এই প্রশ্নই রেখে গেলেন সলমন৷ ‘বিগ বস’ ফ্যানেদের মনেও নিশ্চয়ই ঘুরছে একই প্রশ্ন৷ তবে আপাতত তার উত্তর পেতে আরও কয়েকদিনের অপেক্ষা৷
দেখে নিন টিজারটি:
Feel the fizz – Coming soon @BiggBoss with the #Sultan @BeingSalmanKhan #BB10 @iamappyfizz @oppomobileindia pic.twitter.com/uoVsFrHrpN
— Raj Nayak (@rajcheerfull) 27 August 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন