Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের অনস্ক্রিনে বজরঙ্গি-মুন্নি জুটি

ফের একসঙ্গে কাজ করতে চলেছে মামা-ভাগ্নি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৫৯

options
link
ফের অনস্ক্রিনে বজরঙ্গি-মুন্নি জুটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরঙ্গি ভাইজান-এর মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? মনে না থাকার কোনও কারণও নেই৷ ছবিতে কোনও কথা না বলেই কোটি কোটি সিনেপ্রেমীর মন জয় করে নিয়েছিল মিষ্টি মুখের ছোট্ট হর্ষালি মালহোত্রা৷ সলমন খানের স্টারডমকে রীতিমতো টেক্কা দিয়েছিল বি-টাউনের এই খুদে অভিনেত্রী৷ অনস্ক্রিনে ঝড় তোলার পর ‘মামা-ভাগ্নি’র অফস্ক্রিন সম্পর্কও আরও মজবুত হয়েছে৷ বছর ঘুরে গেলেও নানা দুষ্টু-মিষ্টি কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকে সে৷ সোশ্যাল মিডিয়ায় এখন হর্ষালির ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়৷ সলমন-মুন্নি জুটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ফের একসঙ্গে কাজ করতে চলেছে মামা-ভাগ্নি৷

না, আপাতত ‘বজরঙ্গি ভাইজান পার্ট টু’ আসার কোনও খবর নেই৷ আসলে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছে হর্ষালি ও তার সলমন আঙ্কল৷ দাবাং খানের সঙ্গে শুটিং করার খবরটি হর্ষালি নিজেই জানিয়েছে৷ ফেসবুকে সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে সে লিখেছে, “সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ৷ খুব তাড়াতাড়ি আসছি!”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনঘণ্টার লম্বা ছবিতে হয়তো এখনই সলমন ও হর্ষালিকে দেখা যাবে না৷ তবে টিভি খুললেই এই জুটিকে দেখতে পাওয়ার মজাই বা কম কীসের?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.