Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

চলতি বছরে সম্মুখ সমরে সলমন ও রণবীর

হঠাৎ কী এমন হল? যা তাঁদের একেবারে নিয়ে এল লড়াইয়ের ময়দানে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৭, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৭, ২০:২৭

options
link
চলতি বছরে সম্মুখ সমরে সলমন ও রণবীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একেবারে সম্মুখ সমরে সলমন খান এবং রণবীর কাপুর৷ কে ক্যাটরিনার সফরসঙ্গী হবেন তা নিয়ে এতদিন পর্যন্ত জুনিয়র কাপুর এবং ভাইজানের মধ্যে ঠাণ্ডা লড়াই চলেছে৷ কিন্তু নতুন বছরে দুই অভিনেতার লড়াই একেবারে ময়দানে হবে৷ একেবারে আমনে-সামনে৷

এতদিন পর্যন্ত সলমন এবং রণবীরের সম্পর্কে সমস্যা থাকলেও দু’জন কখনও এমন লড়াইয়ে নামেননি তাঁরা৷ কিন্তু এবার সেই ঘটনাও ঘটতে চলেছে৷ বলিউডের ময়দানে মুখোমুখি আসছেন সলমন ও রণবীর৷ জানা গিয়েছে, চলতি বছরের ক্রিসমাসে দু’জনের সিনেমাই প্রায় একই সঙ্গে রিলিজ করতে চলেছে৷ ‘রইস’ এবং ‘কাবিল’ যেমন চলতি মাসে একসঙ্গে রিলিজ করবে, তেমনভাবেই জানা যাচ্ছে ভাইজানের ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং জুনিয়র কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক একইসঙ্গে রিলিজ করতে চলেছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যেখানে বলিউডের অন্যান্য নায়করা সলমনকে বিস্তর সমীহ করে চলেন এবং তাঁর ছবি রিলিজের দিন নিজেদের ছবি রিলিজ করেন না, সেখানে রণবীর ছবি মুক্তির বিষয়ে একেবারে টক্কর দিলেন সলমনকে৷ ভাইজানের বিরাট ভক্তকূল থেকে শুরু করে বলিউডে ভাইজানের প্রতিপত্তি – এই সবকিছু সম্পর্কেই অবগত রণবীর৷ কিন্তু তা সত্ত্বেও এই লড়াই থেকে যেন কিছুতেই পিছু হঠতে চাইছেন না রণবীর৷ এই লড়াকু মনোভাব আবার সমস্যায় ফেলবে না তো রণবীরকে? এই প্রশ্ন নিয়েই এখন যাবতীয় কানাঘুষো চলছে বলিউডে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.