Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

হৃতিকের সঙ্গেই রোমান্সে মাতবেন সইফ কন্যা!

নয়া সমীকরণে আগামীর ইতিহাসে কী লেখা থাকবে, তা জানতেই উৎসুক বলিপাড়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ১৪:০৩

options
link
হৃতিকের সঙ্গেই রোমান্সে মাতবেন সইফ কন্যা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস ফিরে ফিরে আসে৷ বলিপাড়ার ইতিহাসও তার ব্যতিক্রম নয়৷ একসময় হৃতিকের বিপরীতেই অভিষেক হওয়ার কথা ছিল করিনা কাপুরের৷ কিন্তু নারাজ ছিলেন মা ববিতা৷ আরও বড় ব্যানারে অভিষেক বচ্চনের বিপরীতে পর্দায় নামেন করিনা৷ তারপর আরব সাগরে ওঠাপড়া হয়েছে বহু ঢেউয়ের৷ এতবছর পর আবার যেন ফিরল সেই গল্প৷ এবার সইফ তনয়া সারা আলি খানের অভিষেক হতে চলেছে সেই হৃতিকের সঙ্গেই৷ যে সারা কি না এখন সম্পর্কে করিনার মেয়ে৷ মায়ের আপত্তিতেই টাইগার শ্রফের বদলে হৃতিকের বিরুদ্ধে অভিষেক হচ্ছে সারার৷ তবে আপত্তি করিনার নয়, সারার মা অমৃতা সিংযের৷

এতদিন শোনা যাচ্ছিল টাইগার শ্রফের বিপরীতে পর্দায় নামবেন সারা৷ করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ ছবিতে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর৷  কিন্তু নারাজ অমৃতা৷ করণ-সইফ ভাল বন্ধু বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে৷ এদিকে অমৃতার সঙ্গে বহুদিন বিচ্ছেদ সইফের৷ তবে কি সিদ্ধান্তে সেই সম্পর্কের ছায়া পড়ল! অমৃতা অবশ্য জানাচ্ছেন, মেয়ের অভিষেকের জন্য আরও বড় প্ল্যাটফর্ম চাইছিলেন তিনি৷ আর তাই বলিঅন্দরের খবর, হৃতিকের সঙ্গে জুটি বেঁধেই পর্দায় হাজির হবেন সারা৷ সেটি হতে চলেছে একটি কমেডি ছবি৷ পরিচালনায় করণ মালহোত্রা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেদিন করিনার ক্ষেত্রে অভিষেক অবশ্য সুখের হয়নি৷ উল্টোদিকে আমিশাকে বিপরীতে নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন হৃতিক৷ এবার নয়া সমীকরণে আগামীর ইতিহাসে কী লেখা থাকবে, তা জানতেই উৎসুক বলিপাড়া৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.