সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ সপ্তাহখানেক আগে নিজে মুখেই নানার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন বাঙালী অভিনেত্রী৷ তারপর থেকেই দুজনকে নিয়ে কানাঘুষো চলছে৷ এই ঘটনা নিয়ে যদিও প্রকাশ্যে মুখ খুলতে চাননি বিগ বি কিংবা আমির খান কেউই৷ এবার তাঁদেরই রাস্তায় হাঁটলেন শক্তি কাপুরও৷ যৌন হেনস্তার প্রসঙ্গে তাঁর কিছুই জানা নেই বলেই দাবি করলেন এই অভিনেতা৷
[মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে আইএসের সঙ্গে তুলনা তনুশ্রীর]
[পোশাক খুলতে বলেছিলেন বিবেক অগ্নিহোত্রী, বিস্ফোরক তনুশ্রী]
তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর যৌন হেনস্তা করে৷ এমনকী মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে দিয়ে তাঁকে মারধর করানো হয় বলেও অভিযোগ৷ এই অভিযোগ সামনে আসার পর থেকেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ তনুশ্রী যখন যৌন হেনস্তার অভিযোগে সরব, তখন নানা সেই দাবি নস্যাৎ করেছেন৷ অভিনেত্রীর কাছে আইনি নোটিসও পাঠিয়েছেন নানা পাটেকর৷ তবে এই কঠিন পরিস্থিতিতে বলিউডের অনেকেই যদিও তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন