Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬

মহম্মদ রফিকে অপমান, করণের উপর ক্ষিপ্ত সোনু

“যদি কারও বাবার সম্পর্কে বদ রসিকতা করা হয় তবে তাঁর যেরকম খারাপ লাগে, আমিও ঠিক সেরকমই আহত হয়েছি।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৬, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৬, ১৩:৩১

options
link
মহম্মদ রফিকে অপমান, করণের উপর ক্ষিপ্ত সোনু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহম্মদ রফি গাতে নেহি, রোতে থে’- এরকমই সংলাপ ব্যবহার করা হয়েছে করণ জোহরের  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটিতে। আর তাতে আগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন গায়ক পুত্র শাহিদ। এবার পুরো ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক সোনু নিগমও।

গোটা ছবিতেই বলিউডকে নিয়ে নানারকম মশকরা করেছেন করণ। তাতে বাদ যায়নি তাঁর নিজের আগের ছবিগুলিও। তবে এই হিউমারের মধ্যেই কোথাও যেন সুর কেটে গিয়েছে। আর তাই অনুষ্কা শর্মার অভিনীত চরিত্রটি যখন মহম্মদ রফির সম্পর্কে এ মন্তব্য করে, তখন তা রসিকতা থেকে অপমানের পর্যায়ে গিয়ে পৌঁছায়। ঘটনার প্রতিক্রিয়ায় গায়কের পুত্র জানিয়েছিলেন, করণের থেকে তিনি এটা আশা করেননি। যিনি এই সংলাপ লিখেছেন তাঁকে বোকা বলে তাঁর প্রশ্ন, একজন কিংবদন্তি গায়কের সম্পর্কে কীভাবে কেউ এরকম কথা লিখতে পারেন? এবার সেই একই ক্ষোভের সুর শোনা গেল সোনু নিগমের কথাতেও। মহম্মদ রফির ফ্যান হিসেবে গানের দুনিয়ায় সুপরিচিত সোনু। এ ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে তিনি বলেন, “যদি কারও বাবার সম্পর্কে বদ রসিকতা করা হয় তবে তাঁর যেরকম খারাপ লাগে, আমিও ঠিক সেরকমই আহত হয়েছি।” মহম্মদ রফির মতো কিংবদন্তি গায়কের সম্পর্কে এমন মন্তব্য করায় স্পষ্টতই ক্ষুব্ধ সোনু। তবে তিনি একা নন, বহু সাধারণ মানুষও এই অপমান মেনে নেননি। শাহিদ এ ব্যাপারে করণকে ক্ষমা চাইতে বললেও, এখনও পরিচালক এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.