Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পলকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অভিযুক্ত

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৮, ১২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৮, ১২:২৭

options
link
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পলকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অভিযুক্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচিত এক কোরিওগ্রাফারের স্টুডিও-তে যৌন হেনস্তার শিকার জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী অমলা পল। অভিযোগ, রিহার্সালের মাঝে অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছেন চেন্নাইয়ের এক ব্যবসায়ী। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও মহিলাদের অসম্মান করার অভিযোগে মামলাও রুজু করা হয়েছে।

DSNjrVFUMAAeZMaDSNjrVFUMAAeZMa

Advertisement

[যৌন হেনস্তার অভিযোগ জিনাত আমানের, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

দক্ষিণী ছবিতে অত্যন্ত পরিচিত মুখ অমলা পল। রীতিমতো জনপ্রিয়ও বটে। বেশ কয়েকটি তামিল ও মালয়ালম ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিল সুপারস্টার বিজয়ের নায়িকাও হয়েছেন। কিন্তু, এই জনপ্রিয় অভিনেত্রীকেও যৌন হেনস্তার মুখে পড়তে হল! জানা গিয়েছে, আগামী মাসে মালয়েশিয়ায় শো করতে যাওয়ার কথা অমলা পলের। সেই শোয়ের জন্য চেন্নাইয়ের এক পরিচিত কোরিওগ্রাফারের স্টুডিও-তে  রিহার্সাল করছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, সেই সময় তাঁকে যৌন হেনস্তা করেন স্থানীয় এক ব্যবসায়ী। অভিযুক্তকে শনাক্ত করতে না পারলেও, ঘটনার কথা পুলিশকে জানান অমলা। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও মহিলাদের সম্মান নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, স্টুডিও-তে যৌন হেনস্তার ঘটনায় হতবাক অভিনেত্রী অমলা পল। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। অভিনেত্রীর প্রশ্ন, স্টুডিও-তে যদি একজন সেলিব্রিটিকে যৌন হেনস্তার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

[ফের শুরু জিয়া ‘আত্মহত্যা’ মামলা, বিপাকে প্রেমিক সূরজ পাঞ্চোলি]

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক ব্যবসায়ী বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মুম্বইয়ের জুহু থানায় এফআইআর করেছিলেন বিখ্যাত অভিনেত্রী জিনাত আমন। অভিনেত্রীর অভিযোগ, এক ব্যক্তি তাঁকে নিয়মিতভাবে উত্যক্ত করে চলেছে। যৌন হেনস্তার শিকার হচ্ছেন তিনি।

[বন্ধু অমৃতার জন্মদিনে ‘অশ্লীল’ কেক উপহার, বিতর্কে করিনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.