Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছর পূর্ণ হল মায়ানগরী মুম্বইতে, আবেগের বন্যায় ভাসলেন শাহরুখ

এই টুইটে নিজের মনের কথা শেয়ার করলেন বলিউড বাদশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১১:৩৫

options
link
২৫ বছর পূর্ণ হল মায়ানগরী মুম্বইতে, আবেগের বন্যায় ভাসলেন শাহরুখ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে আসা একটা ছেলে। অভিজ্ঞতা বলতে মঞ্চের অভিনয়। একদিন মুম্বইয়ের মেরিন ড্রাইভে দাঁড়িয়ে কেন কে জানে বলে উঠেছিল, একদিন রাজত্ব করবে এই শহরে। অক্ষরে অক্ষরে পালন করেছে সেই কথা। আজ তিনি বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। মুম্বই শহরে নিজের ২৫ বছর পূর্ণ করলেন কিং খান। যাকে সেলিব্রেট করলেন শনিবার ভোরের এই আবেগতাড়িত টুইট দিয়ে।

[OMG! অনলাইনে ফাঁস হয়ে গেল ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’]

বেড়ে ওঠা দিল্লিতে হলেও মায়ানগরী ‘বাজিগর’ পরম স্নেহে আপন করে নিয়েছে। দিয়েছে তাঁকে রোম্যান্স কিং-এর তকমা। তাই এই দিনটাকে সেলিব্রেট করছেন নিজের সংস্থার নতুন ভিএফএক্স স্টুডিও খুলে। আবেগের বন্যায় ভেসে বাদশা লিখেছেন, মুম্বই তাঁকে জীবন দিয়েছে। নতুন স্টুডিও খুলে এতদিনে তাঁর মনে হচ্ছে, ভাল কিছু করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[প্লাস্টিক ডিম কাণ্ডে রবীন দেবের ভাইপোকে তলব এনফোর্সমেন্ট ব্রাঞ্চের]

ভাল তিনি হামেশাই করেছেন। সিনেপ্রেমীদের ‘দিওয়ানা’ করেছেন নিজের প্রেমে। একই সঙ্গে মুগ্ধ করেছেন নিজের সহকর্মীদেরও। সেই কারণেই আসন্ন সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত করা হচ্ছে বলিউডের ‘রইস’কে। এর জন্যও ধন্যবাদ জানাতে ভোলেননি কিং খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ভারতীয়রা তর্কপ্রিয় কিন্তু অসহিষ্ণু বললে মানব না: রাষ্ট্রপতি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.