সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল কিং খানের ছবি ‘রইস’-এর৷ কিন্তু ওই একই দিনে সলমন খানের ‘সুলতান’ মুক্তি পায়৷ ফলে ‘রইস’-এর মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়৷ আগামী বছর মুক্তি পাবে শাহরুখের বিগবাজেটের এই ছবি৷ অর্থাৎ এ বছর নিজের প্রিয় নায়কের ছবি দেখা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে ফ্যানদের৷

তবে ভক্তদের মন ভাল করতে একটা দারুণ খবর দিলেন বলিউড সুপারস্টার৷ শাহরুখ টুইট করে জানিয়ে দিলেন, ২০১৮-র বড়দিনটিকে নিজের ছবি মুক্তির জন্য বুক করে ফেললেন তিনি৷ পরিচালক আনন্দ এল রাই-এর ছবির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি৷ তবে ছবির নাম যে বেশ মিষ্টি তাও এদিন জানিয়ে রাখলেন শাহরুখ৷ ছবিটিতে বলিউড বাদশা যে একজন বামনের চরিত্রে অভিনয় করবেন, সে খবর ভক্তরা অনেক আগেই জেনে গিয়েছেন৷ এবার ছবি মুক্তির দিনক্ষণও পাকা হয়ে গেল৷
This one is most special to all of us. And the title is too sweet. Wait for it.
https://t.co/MTRAVuUGFy— Shah Rukh Khan (@iamsrk) August 30, 2016
বড়দিনের উৎসবকে মাথায় রেখে বলিউডে অনেক বিগবাজেট ছবিই মুক্তি পায়৷ এর আগে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বেশ কয়েকটি ছবি এই সময় মুক্তি পেয়েছে৷ তবে ২০১৮-র বছর শেষে বাজিমাত করতে চান শাহরুখ খানই৷
‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝনা’-র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক আনন্দ রাই৷ তাই শাহরুখ-আনন্দ জুটির থেকে সিনেপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন