Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬

নিজেকে পালটে এ কী রূপে ধরা দিলেন সানি লিওন!

ছবি দেখলে চমকে উঠবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:০৩

options
link
নিজেকে পালটে এ কী রূপে ধরা দিলেন সানি লিওন! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি হিট হোক না হোক তাঁর বৃহস্পতি তুঙ্গে। বেশিরভাগটাই সৌন্দর্যের খাতিরে। একবার সানি লিওন ক্যামেরার সামনে আসা মানেই ছবি ভাইরাল। নিজের এই খ্যাতির খেয়ালও রাখেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি সদা সক্রিয়। নিজের নানা অবতারের পোস্ট দিয়ে থাকেন অহরহ। আবার মাঝে মধ্যে চমকেও দেন উদ্ভট পোস্ট দিয়ে। রবিবারের ছুটির দিনেই তাই করলেন প্রাক্তন পর্নস্টার। নিজের নয়া রূপে সকলকে চমকে দিলেন তিনি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সিনেমাকে বিনোদন হিসেবেই দেখি, ‘পদ্মাবতী’ বিতর্ক ওড়ালেন নকভি]

চিনতে পারছেন কি? হ্যাঁ এটাই সানির নয়া অবতার। কিন্তু নিজের অমন রূপ ছেড়ে হঠাৎ পুরুষ সাজতে গেলেন কেন নায়িকা? প্রশ্নের উত্তর মিলল সানির নতুন ছবি ‘তেরা ইন্তেজার’-এর ‘বার্বি গার্ল’ গানে। গানের খাতিরেই নিজের ভোলবদল করেছেন সানি। টুইটারে নায়িকা লিখেছেন নতুন এই রূপে নাকি তাঁকে অনেকটা নিজের ভাই ও বাবার মতো দেখতে লাগছে।

[নাম ‘ন্যুড’, অজুহাতে গোয়া চলচিত্র উৎসব থেকে বাদ সিনেমা]

শোনা গিয়েছে, মাত্র তিরিশ সেকেন্ডেই নারীর লালিত্য ছেড়ে পুরুষে রূপান্তরিত হয়েছেন সানি। নিজেই সে ভিডিও শেয়ার করেছেন নায়িকা। পুরো ক্রেডিট দিয়েছেন নিজের মেকআপ আর্টিস্টকে।

 

‘তেরা ইন্তেজার’-এ সানির বিপরীতে রয়েছেন আরবাজ খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর বলিউডে ফের নিজের মাটি পাওয়ার চেষ্টা করছেন আরবাজ। সেই তাগিদেই সানির সঙ্গে জুটি বেঁধেছেন। ছবি মুক্তি পাবে নভেম্বর মাসের ২৪ তারিখ।

[পরিচালকের যৌন প্রস্তাবের প্রতিবাদ, বহু ছবি হাতছাড়া প্রিয়াঙ্কার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.