Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের তনুশ্রীর

কেন এমন পদক্ষেপ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ২০:১৬

options
link
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের তনুশ্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তনুশ্রী দত্তের হাত ধরেই শুরু হয়েছিল বলিউডের #MeToo-র পথ চলা। ইতিমধ্যেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে সরব হয়েছেন। চলেছে আইনি মামলাও। তবে নানার পর তনুশ্রীর পরবর্তী টার্গেট রাখি সাওয়ান্ত।

[যৌন হেনস্তার অভিযোগ ওড়ালেন সুশান্ত, প্রকাশ করলেন এসএমএস]

বলিউডে #MeToo ঝড় অব্যাহত, নানা পাটেকরের যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। তনুশ্রী রাখির বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনের মামলাই করেছেন। রাখি-তনুশ্রী দত্ত বিতর্কের সূত্রপাত ২০০৮ সালে৷ তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তনুশ্রীকে৷ সেই জায়গায় আইটেম ডান্সের দৃশ্যে সুযোগ পান রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে সেই থেকে তনুশ্রীর সম্পর্ক খুব একটা সুখের নয়৷ এক সাংবাদিক বৈঠকে রাখি বলেছিলেন, ‘‘তনুশ্রী, নানা পাটেকরের মতো একজন অভিজ্ঞ অভিনেতার বিরুদ্ধে কুত্‍সা রটাচ্ছেন। ও একটা মিথ্যেবাদী। দশ বছর কি কোমায় ছিলেন উনি?’’ তনুশ্রীকে রাখি আরও বলেন, ‘‘তনুশ্রী ইংরাজিতে কথা বলেন বলে সংবাদমাধ্যম ওকে এত পাত্তা দিচ্ছে।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’]

রাখির এই বক্তব্যে বেজায় বিরক্ত তনুশ্রী৷ তাঁর অভিযোগ, না জেনেই ভুল বলেছেন রাখি৷ তারই জবাব দিতে এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলার সিদ্ধান্ত তনুশ্রীর৷ দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনেরই মামলা রুজু করেছেন তিনি৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। যদিও মামলার পালটা কোনও প্রতিক্রিয়া রাখি সাওয়ান্তের থেকে পাওয়া যায়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.