Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Tanushree Bhattacharya

মা হলেন ‘রাণী রাসমণি’র ‘ভবতারিণী’ তনুশ্রী ভট্টাচার্য

সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীকে বিশেষ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রুতি দাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২১, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২১, ১৬:০৫

options
link
মা হলেন ‘রাণী রাসমণি’র ‘ভবতারিণী’ তনুশ্রী ভট্টাচার্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘ভবতারিণী’ তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। বুধবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। গত জুলাই মাসে ফাঁস হয় অভিনেত্রী মা হতে চলেছেন। সেই খবরে সিলমোহরও দিয়েছিলেন তনুশ্রী। খবর ফাঁস হওয়ার পর নিজেই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুখবর। 

কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তনুশ্রীর স্বামী পরিচালক শমীক বসু ফেসবুকে একটি লক্ষ্মীর পায়ের ছবি পোস্ট করে লিখলেন, ‘লক্ষ্মী এল ঘরে!’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তনুশ্রী- শমীক। তনুশ্রী জানিয়ে ছিলেন, সন্তানের জন্য তাঁরা পরিকল্পনা করেননি, সুখবর পেয়েছে আচমকাই। তনুশ্রী জানিয়ে ছিলেন, ‘ভবতারিণীর চরিত্রে অভিনয় করার সময়ই খবর পাই যে আমি সন্তানসম্ভবা। মা ভবতারিণীর আশীর্বাদেই সব হয়েছে।’

[আরও পড়ুন: আলিয়াকে বিয়ে করছেন না! ছবির প্রচারে এসে সাফ জানালেন রণবীর কাপুর]

তনুশ্রীর মা হওয়ার খবর পাওয়ার পরই টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা তনুশ্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। শুভেচ্ছা জানিয়েছেন, তনুশ্রীর কাছের বন্ধু অভিনেত্রী শ্রুতি দাস। শ্রতি লিখলেন, ”আমাকে ছোট্ট পরীর মাসি হওয়ার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ। অনেক অভিনন্দন।” গত জুলাই মাসেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়মও। অভিনেত্রী প্রিয়মও, তনুশ্রীর খুব কাছের বন্ধু। তনুশ্রীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ম লিখেছেন, ‘আমার বউমা পেয়ে গিয়েছি!’

তনুশ্রীর স্বামী শমীক বোসও পরিচালক হিসেবে বেশ জনপ্রিয়। কয়েকদিন আগেই শমীকের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তনুশ্রী। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ছাড়াও তনু্শ্রী অভিনয় করছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে।

[আরও পড়ুন: কলকাতার রাস্তায় দাঁড়িয়ে নুডলস খেলেন ‘সুচিত্রা সেনের নাতনি’, চিনতেই পারলেন না দোকানদার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.