Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Hina Khan

ক্যানসারযুদ্ধের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হিনা, ‘যোদ্ধা’র পিঠ চাপড়ালেন সলমন

'বিগ বস'-এর মঞ্চে ক্যানসার আক্রান্ত হিনা খানের চোখে জল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ১৬:১৯

options
link
ক্যানসারযুদ্ধের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হিনা, ‘যোদ্ধা’র পিঠ চাপড়ালেন সলমন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ। লড়াই সহজ নয় জেনেও অদম্য মনের জোর হিনা খানের (Hina Khan)। শরীরে কর্কটরোগ থাবা বসালেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও কখনও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করছেন তো আবার কখনও বা বিদেশভ্রমণে গিয়ে জীবনীশক্তির পাঠ দিচ্ছেন অভিনেত্রী। এসবের মাঝেই সম্প্রতি ফের একবার ‘বিগ বস’-এর মঞ্চে (Bigg Boss 18) পৌঁছে গেলেন। সেখানেই সঞ্চালক সলমন খানের (Salman Khan) মুখে নিজের ক্যানসারযুদ্ধের কথা শুনে কেঁদেই ফেললেন হিনা খান।

‘বিগ বিস’-এর মঞ্চে যে আরও একবার হিনা খানকে দেখা যাবে, তা আগেভাগেই জানা গিয়েছিল। কেমোর যন্ত্রণার মাঝেই সলমনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তিনি। তবে এবার আর প্রতিযোগী নন, বরং ‘উইকএন্ডে কা বার’ এপিসোডে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হিনা খান। মঞ্চে তাঁকে আহ্বান জানানোর সময়ে ভাইজানকে বলতে শোনা যায়, এবার আমি বাস্তবজীবনের এক যোদ্ধা, হিনা খানকে ডেকে নেব। সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠেই অভিনেত্রীকে বলতে শোনা যায় এই রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হয়ে জীবনের কোন চরম বাস্তবের পাঠ তিনি পেয়েছেন। হিনা জানালেন ‘বিগ বিস’-এ প্রতিযোগিতাই নাকি তাঁর মানসিক শক্তি বাড়িয়েছে। অভিনেত্রীর মন্তব্য, “দারুণ একটা সফর ছিল। যা আমাকে মনের জোর বাড়াতে সাহায্য করেছে। এমনকী ‘শের খান’ বলে উপাধিও আমি এখান থেকেই পেয়েছি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

এরপরই ভাইজানের মুখে শোনা যায়, হিনা খানের ক্যানসারযুদ্ধের কথা। তিনি বলেন, “তুমি সমস্ত চ্যালেঞ্জের সঙ্গে যুদ্ধ করছ। চিন্তা কোরো না তুমি একশো শতাংশ ভালো হয়ে যাবে।” সলমন খানের মুখে একথা শুনেই হিনার দু গাল ছাপিয়ে চোখের জল গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে তাকা বলিউড সুপারস্টার অভিনেত্রীকে সান্ত্বনাও দেন। প্রসঙ্গত, ‘বিগ বস ১১’ সিজনে নজর কেড়েছিলেন হিনা। তবে সেরার মুকুট তাঁর মাথায় ওঠেনি। সেই মরশুমে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়েই এবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে হিনা। অভিনেত্রীর জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। যেকোনও মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে! মাত্র ৩৬ বছরেই স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। পুরো পৃথিবীটাই যেন ওলট-পালট হয়ে গিয়েছে হিনার। এক মুহূর্তে সমস্ত গ্ল্যামার শেষ! হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.