Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Elvish Yadav

সাপের বিষের স্মাগলার ‘বিগ বস ওটিটি’ বিজেতা! দায়ের FIR, পুলিশের নজরে এলভিশ যাদব

এলভিশ যাদব ঘনিষ্ঠদের তুলে নিয়ে গেল পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ১৪:১৯

options
link
সাপের বিষের স্মাগলার ‘বিগ বস ওটিটি’ বিজেতা! দায়ের FIR, পুলিশের নজরে এলভিশ যাদব zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় মরসুমের বিজেতা এলভিশ যাদব (Elvish Yadav) বর্তমানে বেশ পরিচিত নাম। খোদ আলিয়া ভাটও ‘বিগ বস’-এর এই প্রতিযোগীর সমর্থনে সুর চড়িয়েছিলেন। এবার সেই ‘নতুন সেলেব্রিটি’কেই নয়ডার পার্টি থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

‘বিগ বস ওটিটি’ জেতার পর দিন কয়েক আগেই কোটি টাকা দাবি করে হুমকি ফোন পাচ্ছিলেন এলভিশ। সেই বিপত্তি যেতে না যেতেই, জড়ালেন আইনি গেরোয়! সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যোঙ্কোয়েটে রেড চালিয়েছিল পুলিশ। সেখানেই স্বল্পবসনা মহিলাদের নিয়ে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করছিলেন এলভিশ যাদব। সেই পার্টি থেকেই উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ। এখানেই শেষ নয়! এর থেকেও আরও চমকপ্রদ তথ্য জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!]

যেখানে পার্টি হচ্ছিল, সেখানে তল্লাশি চালিয়ে পাঁচটি গোখরো, একটি অজগর সাপ-সহ বেশ কয়েকটি বিষধর সাপও উদ্ধারও হয়েছে। ঘটনাস্থলেই এলিভিশের ঘনিষ্ঠ ৫ জনকে আটক করেছে নয়ডা পুলিশ। তবে ঠিক সেইসময়ে সেখানে ‘বিগ বস ওটিটি’ বিজেতা উপস্থিত না থাকলেও গৌরব গুপ্ত নামে জনৈক পশু কল্যাণ আধিকারিক এলভিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, বিদেশি মহিলাদের সাপের বিষ ও মাদক বিক্রি করতেন তিনি।

[আরও পড়ুন: একের পর এক সিনেমা ফ্লপ, মনের কষ্ট দূর করতে কৃষ্ণের শরণাপন্ন কঙ্গনা!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.