Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Sourav Ganguly

ফিরছে সৌরভের ‘দাদাগিরি’, নতুন সিজনে কী কী চমক দেবেন সঞ্চালক ‘মহারাজ’?

'ডান্স বাংলা ডান্সে'র স্লটেই আসবে 'দাদাগিরি'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ২১:১৫

options
link
ফিরছে সৌরভের ‘দাদাগিরি’, নতুন সিজনে কী কী চমক দেবেন সঞ্চালক ‘মহারাজ’? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আসছে ‘দাদাগিরি’। ফের ছোটপর্দায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ম্য়াজিক। ফের সব ধারাবাহিকের টিআরপিকে পিছনে ফেলে এগিয়ে যাবে দাদার গেম শো। হ্যাঁ, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্য়েই নাকি অডিশনের তোড়জোড় শুরু।

তা কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চ্য়ানেলের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অক্টোবরের শেষের দিকে টিভির পর্দায় হাজির হবে ‘দাদাগিরি’। প্রতিবারের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালকের ভূমিকায়। পুরনো ফর্ম্যাট মেনেই হবে শো। তবে থাকবে বেশ কিছু চমক।

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ। তবে একটি সিজনে দাদার জায়গায় এসেছিলেন মিঠুনদা। পরে দর্শকদের অনুরোধেই ফের এই শোয়ে সঞ্চালনার দায়িত্ব নেন সৌরভ। খবর অনুযায়ী, ‘ডান্স বাংলা ডান্সে’র স্লটেই আসছে ‘দাদাগিরি’।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.