Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Dharmendra

মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন!

দেখেছেন এই ভিডিও?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১২:৫৩

options
link
মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন! zoom
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের (Bobby Deol) এন্ট্রি এখন সর্বত্র চর্চায়। পাব-ঠেকের পার্টি থেকে সোশাল দুনিয়া, ‘জামাল কুদু’তে (Jamal Kudu, Animal) মেতেছে আট-আশির অনুরাগীরা। এবার ছেলে ববির সেই গানেই পা মেলালেন বাবা ধর্মেন্দ্র (Dharmendra)।

বছরশেষে ‘বিগ বস’-এর ঘরে নববর্ষের উদযাপন হতে চলেছে। আর সেই পর্বেই বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ তারকাকে। ‘বিগ বস’-এর মঞ্চে সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘জামাল কুদু’ গানে নাচলেন ধর্মেন্দ্র। আর সেই পর্বের টিজার নিয়েই নেটপাড়া এখন মাতোয়ারা। বর্ষীয়ান অভিনেতাকে দেখা গেল সলমন, সোহেল খান এবং মিকা সিংয়ের সঙ্গে নাচতে। বাকিরা যখন গ্লাস মাথায় নিয়ে নাচছেন, তখন ধর্মেন্দ্র মুখে ধরেছেন কাচের গ্লাস। অন্যান্যদের মতো তিনিও ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাইজানের মাথার গ্লাস যেখানে পড়ে গেল, তখন ধর্মেন্দ্র কিন্তু একদম ‘ফিট’। প্রবীণ অভিনেতার ‘জামাল কুদু’ নাচ দেখে হেসে গড়ালেন সলমন খান। বাকিটা দেখা যাবে রবিবার ৩১ ডিসেম্বর, রাত সাড়ে ৯টায় কালার্স চ্যানেলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দেবীও অউর সজ্জনও এই শেষবার…’, চোখের জলে KBC-র মঞ্চকে চিরতরে বিদায় অমিতাভের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

প্রসঙ্গত, তেইশে দেওল পরিবার তাঁদের হারানো গৌরব ফিরে পেয়েছে। ‘রকি অউর রানি’ দিয়ে শুরুটা করেছিলেন ধর্মেন্দ্র। তারপর ‘গদর ২’ দিয়ে দাপুটে কামব্যাক সানি দেওল। আর বছর শেষে ‘অ্যানিম্যাল’ সিনেমার সুবাদে ষোলো কলা পূর্ণ করলেন ববি দেওল। ছবিতে তাঁর পারফরম্যান্স দর্শকদের এতটাই মনে ধরেছে যে, বলিউডে ‘ব্রাত্য’ ববিকে নিয়ে নতুন সিনেমার কথা ভাবছেন নির্মাতারা।

[আরও পড়ুন: ‘মা, আমি কি VIP?’, তৈমুরের অবুঝ প্রশ্নের উত্তরে কী বললেন করিনা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.