সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক কাণ্ড করে চলেছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। কিছুদিন আগেই পাইথনকে আদর করে খবরের শিরনামে এসেছিলেন। এবার পোস্ট করলেন আরও এক চমকে দেওয়া ভিডিও। আর সেই ভিডিওতে হাতির বিষ্ঠা দিয়ে কাগজ তৈরি করার পদ্ধতি দেখালেন বাংলা টেলিভিশনের তারকা।

ছোটপর্দায় বহুদিন ধরেই কাজ করছেন দিব্যজ্যোতি। এখন তিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়ক সূর্য। একটানা শুটিংয়ের থেকে দিন কয়েকের ছুটি পেয়েই থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। সেখানকারই নানা ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। মঙ্গলবার পোস্ট করেন হাতির বিষ্ঠা থেকে কাগজ তৈরির ভিডিও।
[আরও পড়ুন: মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বউদি সোহিনীর গৃহপ্রবেশের ছবি শেয়ার করলেন ননদ দীপ্সিতা]
তিনটি ভিডিও ও একটি ছবি পোস্ট করেছেন দিব্যজ্যোতি। প্রথম ভিডিওতে তাঁকে। হাতির বিষ্ঠা হাত দিয়ে ঘাঁটতে দেখা যাচ্ছে। অভিনেতা জানান, এই কাজটি কিছুক্ষণ করার পর হাতির বিষ্ঠা শুকিয়ে নেওয়া হয়। কাগজ তৈরি করতে গেলে তাতে বেকিং সোডাও মেশাতে হয়। শেষের ছবিতে কাগজ হাতে নিয়ে মজা করে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন অভিনেতা।
View this post on Instagram
একসময়, সিরিয়ালের টিআরপি তালিকায় ধারাবাহিকভাবে প্রথম স্থানটি ধরে রাখত ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু এখন অনেকটাই পিছিয়ে গিয়েছে সূর্য-দীপার কাহিনি। এখন এই তালিকার প্রথম তিন স্থানে দেখা যায় ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল। গত সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ ছিল ষষ্ঠ নম্বর স্থানে। তবে দিব্যজ্যোতি থাইল্যান্ডে গিয়েও সবাইকে মিস করেছেন। তাই তো সৈকতে ধারাবাহিকের নাম লিখে চিৎকার করে বলেছেন, “আই লাভ অনুরাগের ছোঁয়া।”
View this post on Instagram
[আরও পড়ুন: ‘আপনাদের থেকে শুধু চাই…’ বিয়ের পরই অনন্তের বিশেষ দাবি, কী আবদার আম্বানিপুত্রর?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন