Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rhea Chakraborty

OMG! জেল থেকে বেরিয়েই সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৪’র প্রতিযোগী হবেন রিয়া চক্রবর্তী!

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২০, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২০, ১৪:২৮

options
link
OMG! জেল থেকে বেরিয়েই সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৪’র প্রতিযোগী হবেন রিয়া চক্রবর্তী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির ২৮ দিন পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এখনও রোজ স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হয়। আগামী ছ’মাস ধরে প্রতিমাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে হবে। ভাই সৌভিক (Showik) এখনও বিচার বিভাগীয় হেফাজতে। এমন পরিস্থিতিতেই এবার খবর রটেছে, ‘বিগ বস ১৪’র (BB14) অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকা। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন, রিয়ালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া।

কীসের ভিত্তিতে ছড়াল এই খবর? মনে করা হচ্ছে অভিনেতা তথা প্রযোজক রোহিত চৌধুরির (Rohit Choudhary) মন্তব্যের জেরেই এই খবর রটেছে। রিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ (Bigg Boss) রিয়ালিটি শোয়ের ঘরে দেখতে চান। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পক্ষ রাখতে পারবেন। নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ICU-তে স্থানান্তরিত করা হয়েছে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে, শুরু প্লাজমা থেরাপি]

রোহিত আরও জানান, রিয়ালিটি শো ‘বিগ বস’-এর পদ্ধতি এমন যেখানে কোনও মানুষ বেশিদিন লোক দেখানো ইমেজ ধরে রাখতে পারেন না। মানুষের আসল সত্ত্বা সেখানে বেরিয়ে আসবেই। কারণ সেখানে দিনের পর দিন বন্দি থাকতে হয়। তাই নিজেকে লুকিয়ে রাখা যায় না। রিয়ার সম্পর্কে এতদিন ধরে অনেক কিছু শুনেছেন। তাঁর সম্পর্কে অনেক খবর দেখেছেন এবং পড়েছেন। সেই থেকেই রিয়ার প্রতি তাঁর কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কারণেই ‘বিগ বস’-এ প্রকৃত রিয়ার সঙ্গে পরিচিত হতে চান রোহিত।

রোহিতের এই আশা পূরণ হবে কি না। সেই উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে লুকানো। তবে এই সপ্তাহান্তে সঞ্চালক সলমন খানের (Salman Khan) ‘উইকএন্ড কা ভার’ উপভোগ করবেন রিয়ালিটি শোয়ের দর্শকরা।   

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে’, অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট পায়েল ঘোষের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.