সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল-সুনীল মতবিরোধ এককালে ছিল ময়দানের বিষয়৷ এখন তা বিনোদনের দুনিয়াতেও৷ ছোটপর্দায় টিআরপি তুলত যে জুটি, তাদের বিচ্ছেদের খবরেই সরগরম নেটদুনিয়া৷ তবে বিচ্ছেদের তাপ যে শুধু দর্শক পোহাচ্ছে তা নয়, আঁচ লাগছে কপিল শর্মার গায়েও৷ সম্প্রতি এ কারণে কান্নায় ভেঙে পড়লেন কপিল৷
[ জানেন, কীভাবে হেনস্তাকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন তপসি? ]
বিমানে ফেরার সময় তাঁর প্রতি খারাপ ব্যবহার করেন কপিল, এমনটাই অভিযোগ ছিল সুনীল গ্রোভারের৷ টুইট করে কপিল তা হালকা করার চেষ্টা করেন৷ কিন্তু বিপত্তি মেটেনি৷ পাল্টা টুইটে সুনীল জানিয়ে দেন, কপিল যত হালকা করে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছেন আসলে তা নয়৷ সত্যিই তিনি কপিলের ব্যবহারে আহত হয়েছেন৷ তারপরই শো ছাড়ার ইঙ্গিত দেন তিনি৷ এবং শেষমেশ কপিলের শো থেকে বেরিয়ে যাবেন বলেই মনস্থ করেন৷
[ পোশাকের ‘টেস্ট ড্রাইভিং’ পুনমের, ভিডিওয় ঝড় নেটদুনিয়ায় ]
ঘটনার আঁচ যে শো-তে ভালই পড়বে তা অনুমান করেছিলেন অনেকেই৷ কপিলের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, সুনীলের জনপ্রিয়তা মোটেও ফেলনা নয়৷ বিশেষত কপিল-সুনীল জুটির যে রসায়ন, তা না থাকলে শোয়ের মান পড়বে এমনটা আশঙ্কা ছিলই৷ শোনা যাচ্ছে, কপিল নিজে সুনীলের বাড়ি গিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক করতে৷ কিন্তু তাতেও সেটে আসতে নারাজ সুনীল৷ শেষমেশ সুনীলের অনড় অবস্থানের জেরে কান্নায় ভেঙে পড়েন কপিল৷ এক সিনেমার প্রমোশনে কলাকুশলীরা আসেন কপিলের শোয়ে৷ সেখানে একা কাজ করতে গিয়ে অস্বস্তিতে পড়েন কপিল৷ কিন্তু তাতেও কি পরিস্থিতি ফিরবে৷ সুনীল যেভাবে প্রত্যাখান করেছেন কপিলের শো, তাতে অদূর ভবিষ্যতে এই জুটি ফেরার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না৷
[ ফুটন্ত তেলে হাত ডুবিয়ে দিব্যি ‘পকোড়া’ ভাজেন এই ব্যক্তি! ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন