Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Kapil Sharma-Sunil Grover

ঝগড়া ভুলে ফের একসঙ্গে কপিল শর্মা-সুনীল গ্রোভার, কোথায় আসছে নতুন শো?

ভিডিও শেয়ার করে কপিল নিজে জানিয়েছেন এই সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ২১:৩৬

options
link
ঝগড়া ভুলে ফের একসঙ্গে কপিল শর্মা-সুনীল গ্রোভার, কোথায় আসছে নতুন শো? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কপিল শর্মার (Kapil Sharma) শোয়ে ফিরবেন না। এমনটাই জানিয়েছিলেন সুনীল গ্রোভার। কিন্তু সময় অতি বড় মলম। সমস্ত ঝগড়ার ক্ষত ভুলিয়ে দেয়। তাই তো আবারও একসঙ্গে এক শোয়ে দেখা যাবে কপিল শর্মা ও সুনীল গ্রোভারকে (Sunil Grover)। ভিডিও শেয়ার করে কপিল নিজে জানিয়েছেন এই সুখবর।

Kapil-Sunil-1

Advertisement

কপিলের শোয়ের অভিন্ন অঙ্গ ছিলেন সুনীল। ডা. মসুর গুলাটি, গুত্থির মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এক সময় কপিলের জনপ্রিয়তাকেও টক্কর দিতেন সুনীল। কিন্তু আচমকাই হয় ছন্দপতন। সুনীল অভিযোগ করেন, বিমানে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছেন কপিল। শোয়ের বাকি কলাকুশলীদের সঙ্গেও নাকি জনপ্রিয় কমেডিয়ান খারাপ ব্যবহার করেন। তাই আর কপিলের শো করবেন না বলেই জানিয়ে দেন সুনীল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: শরীর নিয়ে খোঁটা, বাচ্চায় মন দেওয়ার উপদেশ, কটাক্ষের জবাবে মধ্যমা দেখালেন শুভশ্রী!]

এই ঘটনার পর কপিল আর সুনীল, দুজনের কেরিয়ারই অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। মদ থেকে রেহাই পেতে রিহ্যাবেও ছিলেন কপিল। আর সুনীল সিনেমা-সিরিজে অভিনয় করছিলেন। কিন্তু দর্শকদের মনে আজও তাঁদের জুটির ম্যাজিক অমলিন। কপিল-সুনীলও নিজেদের তিক্ততা ভুলেছেন। আর প্রায় ছবছর বাদে একসঙ্গে জুটি বাঁধছেন।

 

কপিলের ভিডিও দেখে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী খুব শিগগিরিই নেটফ্লিক্সের জন্য নতুন শো আনছেন তিনি। আর তাতে সুনীলের পাশাপাশি কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর এবং অর্চনা পূরণ সিংকেও দেখা যাচ্ছে। কপিল নিজেই বলছেন, “এবার হল পরিবার সম্পূর্ণ।”

Kapil-Sunil-2

[আরও পড়ুন: OMG! রণবীর কাপুর নয়, রণবীর সিংকে অফার করা হয়েছিল ‘অ্যানিম্যাল’! কেন না করলেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.