Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

সমুদ্রসৈকতে টপলেস হয়ে বিপাকে এই তারকা!

দেখুন তাঁর কীর্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:১৬

options
link
সমুদ্রসৈকতে টপলেস হয়ে বিপাকে এই তারকা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রোল মডেল কিম কারদাশিয়ান। সবদিক থেকেই জনপ্রিয় সেই মডেলের মতোই হয়ে উঠতে চান লিসা অ্যাপলেটন। আর তাই সমুদ্রসৈকতে হয়ে উঠেছিলেন একটু বেশিই সাহসী। টপলেস হয়েই ধরা দিয়েছিলেন তিনি। কিন্তু তাতেই ঘটতে পারত বিপত্তি। লস অ্যাঞ্জেলসের সমুদ্রসৈকতের নিয়মভঙ্গের দায়ে শ্রীঘরে যেতে হতে পারে তাঁকে।

kh-muzzed-lisa-3

Advertisement

রিয়ালিটি টিভি তারকা লিসা প্রকাশ্যে কখনও নিজের শরীর প্রদর্শনে ইতস্তত বোধ করেননি। কিন্তু লস অ্যাঞ্জেলসে বেড়াতে কিম কারদাশিয়ানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পর তাঁর শরীরী লাস্য দুনিয়ার সামনে তুলে ধরার আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে। নিজের পছন্দের নারীকে চাক্ষুস করার অনুভূতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েও ছিলেন ৪৯ বছরের তারকা। বলেছিলেন, “নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।” সেই কারণেই সমুদ্রসৈকতে নির্দ্বিধায় খুলে ফেললেন বিকিনি। আর সঙ্গে সঙ্গে লেন্সবন্দি হল তাঁর নগ্ন বক্ষের ছবি। কিন্তু এভাবেই যে ক্যালিফোর্নিয়ার আইন অমান্য করে বসেছেন তিনি, তা বুঝতেই পারেননি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[মদ, ড্রাগ, যৌনকর্মী! উদ্দামতায় সবাইকে পিছনে ফেলেছে এই রিসর্ট]

kh-muzzed-lisa-1

মার্কিন মুলুকের এ স্থানে প্রকাশ্য নগ্নতা নিয়মভঙ্গের শামিল। যার ফলে কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে। হয় জরিমানাও। এখনও পর্যন্ত যদিও তেমন কোনও খবর পাওয়া যায়নি। তবে লস অ্যাঞ্জেলসের সফর যে তাঁর দারুণ কেটেছে, সে কথাই জানিয়েছেন লিসা। আর নেটদুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়া তাঁর ছবিগুলি নিয়ে চর্চা শুরু করেছেন নেটিজেনরা।

[যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.