Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

জিএসটি-র সমালোচনা, বিজেপির রোষে দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমা

বিজয়কেও তুলোধোনা গেরুয়া শিবিরের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৭:২৭

options
link
জিএসটি-র সমালোচনা, বিজেপির রোষে দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি-র আঁচ এবার সেলুলয়েডে। না, পণ্য ও পরিষেবা করের কোপের কথা বলা হচ্ছে না। বরং বড় পর্দায় জিএসটি-র সমালোচনা করায় রোষের মুখে দক্ষিণী সুপারস্টার ইলায়াতলপতি বিজয়ের ছবি ‘মার্শাল’। তামিলনাড়ু বিজেপির আপত্তিতে বাধ্য হয়ে ছবি থেকে জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কিছু দৃশ্য বাদ দিতে চলেছেন প্রযোজকরা। তার আগে রাজ্য বিজেপির সভানেত্রী তামিলিসাই সৌন্দারাজন ছবিরে কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। ছবিতে অভিনেতা বিজয়কে বলতে শোনা যায়, সিঙ্গাপুরের মতো দেশেও তুলনামূলক কম শুল্কের বিনিময়ে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। কিন্তু ভারতে জিএসটি দিয়েও তা মেলে না। ব্যস, এতেই রোষের মুখে এই বিজয় ও ছবি। সৌন্দারাজন জানিয়েছেন, জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়ার বিষয়ে দৃশ্যগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে জনমানসে ভুল ধারণা তৈরি হবে। বিজয়কেও তুলোধোনা করেছেন তিনি।

[পার্টিতে অমিতাভের নাতনির মুখোমুখি, কী করলেন রেখা?]

উল্লেখ্য, ছবি মুক্তি পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল শ্রী তেনান্ডল ফিল্মসকে। প্রথমে ছবির মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হন এক জনৈক মামলাকারী। তারপর প্রাণিবিকাশ বোর্ডের কাছ থেকে মুচলেকা নিতে হয় প্রযোজকদের। দীপাবলিতে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া পড়েছে বিজয়ের ভক্তমহলে। ছবি সুপারহিট। কিন্তু বাদ সেধেছে বিজেপি। অন্যদিকে, হাসপাতালে দালালচক্র নিয়ে ছবির গল্পের জন্য গোটা রাজ্যের ডাক্তার ও হাসপাতাল কর্মীরা ছবিটিকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাটলির পরিচালনায় এই ছবিতে স্বাস্থ্য পরিষেবার দুর্নীতি নিয়ে সরব হয়েছে ভেত্রী ও মারান নামে দুই চরিত্র। বিজয় ছাড়াও ছবিতে রয়েছেন নিত্যা মেনন, কাজল আগরওয়াল ও সামান্থা। সূত্রের খবর, দুদিনে প্রায় ৪৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবি। এবার ছবিতে রাজনীতির রং লাগায় ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘পদ্মাবতী’ রঙ্গোলি নষ্টে ক্ষুব্ধ দীপিকা, একহাত নিলেন হিন্দু সংগঠনকে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.