Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Didi Number one

এবার ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও রচনা! ব্যাপারটা কী?

জি বাংলার পর্দায় দেখা যাবে এই জুটিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২২, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২২, ১৪:০৩

options
link
এবার ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও রচনা! ব্যাপারটা কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় জুটি মানেই সুপারহিট। একের পর এক ছবিতে অভিনয় করে প্রসেনজিৎ-রচনা  মন জিতে নিয়েছিলেন দর্শকদের। আর এবার সেই জুটিই আসতে চলেছে ছোটপর্দায়! সেই সুখবর প্রসেনজিৎ ও রচনা দিলেন নিজেরাই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয় রায় (Ditipriya Roy) অভিনীত ছবি ‘আয় খুকু আয়’। ইতিমধ্যেই এই ছবির প্রোমোশনে দারুণ ব্যস্ত প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। নানা অভিনব কায়দাতেই চলছে এই ছবির প্রোমোশন। আর এবার ‘আয় খুকু আয়’ নিয়েই দিদি নাম্বার ওয়ানের সেটে হাজির হতে চলেছেন প্রসেনজিৎ। সোমবার হয়ে গেল এই বিশেষ পর্বের শুটিং।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৃজিতের ছবিতে ফিরল KK’র গলা, মুক্তি পেল গায়কের শেষ রেকর্ড করা গান]

ফেসবুক লাইভে এসে রচনা জানান, ‘দিদি নাম্বার ওয়ান’ শোয়ে ‘আয় খুকু আয়’ নিয়ে আসছেন প্রসেনজিৎ। তবে এই বিশেষ পর্ব শুধুই ছবির প্রোমোশন নয়, দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনও।

জানা গিয়েছে, দিদি নাম্বার ওয়ানে ‘আয় খুকু আয়ে’র প্রোমোশনের মাঝে তাঁদের অভিনীত ছবির গানের সঙ্গেও পারফর্ম করবেন প্রসেনজিৎ ও রচনা।

Prosenjit Chatterjee

আয় খুকু আয় ছবিতে নির্মলের চরিত্রের জন্য নিজের লুক এক্কেবারে পালটে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছু চরিত্র এমন থাকে যাদের হাসি-কান্না, যন্ত্রণা অভিনেতাকে বয়ে বেড়াতে হয়। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার আগে এমনটাই বলেছিলেন প্রসেনজিৎ। ট্রেলার প্রকাশ পাওয়ার পর প্রসেনজিৎ অনুরাগীরা টের পেলেন ছবি জুড়ে বুম্বাদার পরিশ্রম। দিদি নাম্বার ওয়ানে এসে প্রসেনজিতের মুখে উঠে আসবে এই ছবি তৈরির নেপথ্যের গল্পও। জিটিভির পর্দায় পর্বটি দেখা যাবে ১৪ জুন।

[আরও পড়ুন: হলিউড তারকা জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ, অসহায় অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব সৌদি বাসিন্দার ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.