Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Python at Shooting

আচমকা শুটিং ফ্লোরে ঢুকে এল বিশাল অজগর, বাঁধল হুলস্থূল কাণ্ড, দেখুন ভিডিও

হাড়হিম করা ভিডিওটি নায়কই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৩, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৩, ১২:৫০

options
link
আচমকা শুটিং ফ্লোরে ঢুকে এল বিশাল অজগর, বাঁধল হুলস্থূল কাণ্ড, দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুমি যে এ ঘরে কে তা জানত…’, ‘হীরক রাজার দেশে’তে বাঘমামাকে দেখে এ গানই গেয়েছিল গুপী। তার সঙ্গে ছিল ভীত-সন্ত্রস্ত বাঘা। খানিকটা এমনই অবস্থা হয়েছিল ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ (Ghum Hai Kisikey Pyaar Meiin) সিরিয়ালের সেটে। সেখানে ঢুকে পড়েছিল আস্ত এক অজগর।

Python-at-Shooting-1

Advertisement

হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ সিরিয়াল। সিরিয়ালের নায়ক শক্তি অরোরাও বেশ চেনা মুখ। তিনিই এই অজগরের ভিডিও শেয়ার করেন। কোথায় ধারাবাহিকের শুটিং হচ্ছিল তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে অজগরকে দেখে সেটের ভিতরে হুলস্থূল কাণ্ড হয়েছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]

সে যাই হোক, একটু ধাতস্থ হওয়ার পরই বন দপ্তরকে খবর দেওয়া হয়। শক্তি যে ভিডিও শেয়ার করেছেন তাতে বনদপ্তরের আধিকারিকদের দেখা যাচ্ছে। এক যুবক হাত দিয়ে অজগরের লেজ ধরে রেখেছেন। সেই হাত ছাড়িয়ে সরীসৃপ পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আর ততক্ষণে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে অনেকেই ভিডিও তুলতে ব্যস্ত।

Python-at-Shooting

ভিডিওর ক্যাপশনে শক্তি লিখেছেন, “এই সুন্দরীকে আজ আমাদের সেট থেকে ধরা হল আর যিনি ধরলেন তিনি জানালেন, এ অন্তত ১৫০টা ডিম দিয়েছে। চিন্তা করবেন না…একে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। “

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shakti Arora (@shaktiarora)

[আরও পড়ুন: ঈশ্বরের ভূমিকায় অভিনয়ের জন্য আমিষ ছাড়েন অক্ষয়, কার অনুরোধে?]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.