Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Sweta and Rubel

রিমঝিম ধারাতে রোম্যান্টিক রুবেল, প্রেমিকা শ্বেতার গালে গাল ছুঁইয়ে কী লিখলেন?

প্রেমিককে আবার ফিল্মি স্টাইলে জবাবও দিয়েছেন শ্বেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৬:৪৭

options
link
রিমঝিম ধারাতে রোম্যান্টিক রুবেল, প্রেমিকা শ্বেতার গালে গাল ছুঁইয়ে কী লিখলেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রিমঝিম এ ধারাতে…’ কার মন না হারাতে চায়! বিশেষ করে মনের মানুষ যদি পাশে থাকে। তাই তো বৃষ্টিমুখর দিনে রোম্যান্টিক মুডে রুবেল দাস (Rubel Das)। প্রেমিকা শ্বেতার গালে গাল ছুঁইয়ে তুললেন ছবি। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লিখলেন মনের কথা।

Sweta-and-Rubel-2

Advertisement

উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন। অন্যদিকে শ্বেতা এখন ‘সোহাগ জল’ ধারাবাহিকের জয়ী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: একের পর এক নতুন সিরিয়ালের ভরাডুবি, দর্শক টানতেই কি ফিরছে ‘বোঝেনা সে বোঝেনা’?]

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। এখন যেন একে অপরকে চোখে হারাচ্ছেন টেলি তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rubel Das (@rubel.official)

শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করে রুবেল শায়েরানা মুডে লিখেছেন, “জখমো কো মেরে মরহম কি জাগাহ বস তেরা ছুঁয়া চাহিয়ে…”। প্রেমিকের রোম্যান্টিক শব্দের জবাব ফিল্মি স্টাইলেই দিয়েছেন শ্বেতা। কমেন্টবক্সে অভিনেত্রী লিখেছেন, “তু হ্যায় তো মুঝে ফির অউর ক্যায়া চাহিয়ে…।” তারকা যুগলের এই সোশ্যাল মিডিয়া PDA অনুরাগীরা বেশ উপভোগ করেছেন।

[আরও পড়ুন: ‘ডিসলাইক বটন টিপুন’, অরিজিতের কণ্ঠে ‘পাসুরি’ শুনে গায়ে জ্বালা পাকিস্তানিদের!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.