সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ মাস ধরে প্রেমের সম্পর্কে থাকার পর এবার আইনি বিয়েটা সেরে ফেললেন টেলি তারকা অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roy Choudhury) ও অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar)। ২৬ জানুয়ারি ছিমছাম আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। এদিন দুপরবেলা কলকাতার এক হোটেলে আংটি বদল থেকে মালাবদলের অনুষ্ঠান সেরে ফেললেন অনিন্দিতা ও সুদীপ।
জানা গিয়েছে, এই বিয়েতে অংশ নিয়েছিলেন ৫৫ জন অতিথি। বিয়ের পেটপুজোতে ছিল একেবারে বাঙালি খাবার। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, তরকারি, আলুভাজা, মটন, চিকেন, চাটনি, বেকড রসগোল্লা. আইসক্রিম. পান।
[আরও পড়ুন: উইকিপিডিয়ায় উঠে এল যশের সঙ্গে নুসরতের সম্পর্কের রসায়ন, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]
বহু দিন ধরেই গুঞ্জনে ছিল ছোটপর্দার এই জুটি নাকি বিয়ে করতে চলেছেন। কিন্তু এ ব্য়াপারে কখনই কিছু বলেননি তাঁরা। তবে ফেসবুক বা ইনস্টাতে দু একটা ছবি পোস্ট করতেন অনিন্দিতা ও সুদীপ। তবে বিয়ের খবর আর লুকিয়ে রাখতে পারলেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল বিয়ের ভিডিও। ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মানালি দে।
View this post on Instagram
[আরও পড়ুন: এবার বলিউডে সামান্থা! করণ জোহরের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকাকে?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন