সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ‘কেলোর কীর্তি’ বাধিয়ে আফ্রিকার জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাংলার ‘বুনোহাঁস’৷ ফের শুরু হয়েছে ‘চাঁদের পাহাড়ে’র নতুন সফর৷ আমাজনের বুকে হিংস্র অ্যানাকোন্ডা, পিরানহাদের মাঝে শুটিংয়ে ব্যস্ত দেব৷ ক্যামেরার পিছনে কমলেশ্বর মুখোপাধ্যায়৷ জোরকদমে চলছে ‘চাঁদের পাহাড় ২’-এর শ্যুটিং৷
ব্যস্ত শিডিউল, প্রতিকুল আবহাওয়া– কিন্তু এর মাঝেও বিন্দাস দেব৷ দিব্যি মেতে আছেন খুনসুটিতে৷ নায়িকা বা কলাকুশলীদের সঙ্গে নয়, কুমিরছানার সঙ্গে৷ সেই ছবি টুইটারেও পোস্ট করেছেন তিনি৷
কুমিরছানা হাতে ধরতে পেরে ‘চাঁদের পাহাড়ে’র শংকরের মতোই উচ্ছ্বসিত দেব৷ আমাজন সাফারির এই রাতের অভিজ্ঞতা যে তাঁর সারা জীবনের সম্পদ হয়ে থাকবে, সেকথাও জানাতে ভোলেননি টলি সুপারস্টার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন