সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড পার করে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন দুই দেশি গার্ল, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা অবশ্য শুধুমাত্র হলিউডেই কাজ করে চলেছেন। অন্যদিকে দীপিকা একদিকে যেমন অভিনয় করছেন বলিউডে, তেমনি একের পর এক প্রোজেক্ট সাইন করছেন হলিউডে। সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র শুটিং শেষ। অন্যদিকে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে বিশ্বজুড়ে। তার পাশাপাশি ট্রিপল এক্সের পরবর্তী ছবিতে যে দেখা যাচ্ছে দীপিকাকে, তা জানিয়েছেন পরিচালক।
[জানেন, সলমনকে সরিয়ে কে আসছেন বিগ বসের সঞ্চালনায়?]
‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের বিপরীতে ডেবিউ করেছিলেন দীপিকা। ছবিতে তাঁর ফিটনেস ছিল চোখে পড়ার মতো। সবার নজর যে দীপিকার টোনড বডিতে আটকে গিয়েছিল তা বলাই বাহুল্য। তবে এই বডি পেতে কম কসরত করেন না দীপ্পি। যোগাসনের পাশাপাশি বিভিন্ন রকমের স্কিল শিখেছেন তিনি। রোজ নিয়ম করে জিম করেন অভিনেত্রী। পরের ছবিতে আরও চমক দিতে আপাতত ফিটনেস ট্রেনার ফারহান ঢাল্লার পরামর্শ নিচ্ছেন দীপিকা। সম্প্রতি দীপিকার ট্রেনিং সেশনের একটি ভিডিও আপলোড করেন তাঁর ফিটনেস ট্রেনার। বোঝাই যাচ্ছে হলিউডে টিকে থাকার লড়াইয়ে প্রস্তুত দীপিকা।
[জানেন, এবার কোন নয়া চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন