সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’ ছবির চরম সাফল্য বনশালির পরিচালক সত্তাকে চরম স্বীকৃতি দিলেও, তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ধোঁয়াশা যেন আর কাটছেই না৷ ‘পদ্মাবতী’ ছবিতে মূল চরিত্রে কোন অভিনেতা কাজ করবেন তা নিয়েও চলছে বিস্তর জল্পনা৷
এতদিন শোনা যাচ্ছিল তাঁর পুরনো পছন্দ দীপিকা এবং রণবীর জুটিকেই নাকি দেখা যাবে ‘পদ্মাবতী’-তে৷ পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা এবং পদ্মাবতীর রূপ এবং যৌবনে একপ্রকার উন্মাদ হয়ে যাওয়া আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে৷
কিন্তু বনশালির সেই জল্পনাতেই মনে হয় জল ঢাললেন রণবীর৷ কানাঘুষো শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরেই নাকি রণবীর এবং বনশালির মধ্যে সম্পর্ক ঠিক যাচ্ছে না৷ ‘পদ্মাবতী’-র জন্য রণবীর বনশালির কাছে একটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট দাবি করলেও বনশালি নাকি রণবীরকে তা দেননি৷ আর তাতেই বেজায় চটেছেন রণবীর৷
কিন্তু বনশালিও দমে যাওয়ার পাত্র নন৷ শোনা যচ্ছে তিনিও নাকি তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’-র জন্য অন্য অভিনেতার খোঁজ চালাচ্ছেন৷ রণবীরের পরিবর্তে তিনি নাকি হৃতিককে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন৷ সেই মর্মে হৃতিকের কাছে পৌঁছে গিয়েছে স্ক্রিপ্টও৷
এবার তবে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, রণবীর যদি ছবি থেকে বেরিয়ে যান, তবে দীপিকা কি আদৌ পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন?
যদিও বলিউড দীপিকাকে বরাবরই দারুণ পেশাদার বলেই জেনে এসেছে৷
এখন তো সময়ই বলবে, এই ছবির স্টারকাস্ট ঠিক কী হতে চলেছে!
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন