সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় হলিউড তারকাদের দেখা যাওয়ার ঘটনা নতুন নয়৷ এবার হলিউডের ‘ম্যান ইন ব্ল্যাক’ খ্যাত উইল স্মিথকে দেখা গেল বলিউডে৷ বলি তারকাদের সঙ্গে পার্টি করছেন চুটিয়ে৷ কে নেই সেই পার্টিতে? আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা থেকে শুরু করে করণ জোহর৷ প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেলিব্রেশনে৷ কিন্তু উইল স্মিথের উপস্থিতি যেন বলি পার্টিতে যোগ করেছিল বাড়তি গ্ল্যামার৷
সম্প্রতি অক্ষয় কুমার ‘রুস্তম’ ছবির সাফল্যের জন্য এই পার্টির আয়োজন করেছিলেন এবং সেখানেই হাজির থাকতে দেখা গেল উইল স্মিথকে৷ স্মিথের উপস্থিতিতে স্বভাবতই খুশি অক্ষয় এবং টুইঙ্কল খান্না৷ টুইট করে নিজেদের খুশির কথা জানিয়েছেন টুইঙ্কল স্বয়ং৷ পাশাপাশি জ্যাকলিন ফার্নান্ডেজের টুইটও বুঝিয়ে দিয়েছে গোটা রাত ধরে চলা এই পার্টিতে তাঁরা ঠিক কতটা মজা করেছেন৷
দেখে নিন সেই পার্টির কয়েক ঝলক:



সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন