সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক ছেলেটা৷ কিন্তু নিজের একাকিত্বের জগতে ভালবাসাকেই জীবনের একমাত্র লক্ষ্য করে নিয়েছিল৷ পাগলের মতো ভালবাসত ‘কককককিরণ’কে৷
ভালবাসার সেই ভয়ঙ্কর রূপ আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়৷ শাহরুখের সেই ‘ডর’-এর কাহিনী আজও বড়পর্দায় তুলে ধরার সাহস দেখায়নি কেউ৷ তবে নেট দুনিয়ার বাসিন্দাদের জন্য সেই ভয়ঙ্কর প্রেমকাহিনী ফিরিয়ে আনছেন ওয়াই ফিল্মস৷ নতুন একটি ওয়েব সিরিজ শুরু হচ্ছে খুব শিগগিরিই৷ নাম ‘ডর ২.০’ ৷ প্রকাশিত হল তারই প্রথম ঝলক৷
শোনা যায় নয়ের দশকে প্রথমে রাহুলের চরিত্র সানি দেওলকে অফার করা হয়েছিল৷ কিন্তু, সানি হিরো হতে চাওয়ায় খলনায়ক হয়ে যান শাহরুখ৷ বাকিটা ইতিহাস৷ বর্তমান সেই ইতিহাসকে পিছনে ফেলতে পারবে কিনা৷ তার উত্তর সময়ই দেবে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন