Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ অভিযুক্ত ১০ বছরের বালক! পুলিশও হতবাক

পর্ন ছবি দেখার পর ধর্ষণ করে বালক, জানিয়েছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২২, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২২, ১৮:৪০

options
link
উত্তরপ্রদেশে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ অভিযুক্ত ১০ বছরের বালক! পুলিশও হতবাক zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতবাক করে দেওয়া ঘটনা যোগীরাজ্যে। ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণে অভিযুক্ত ১০ বছরের বালক। জানা গিয়েছে, পর্ন ছবি দেখার পর এই কাণ্ড ঘটায় সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলায় (Kanpur District)। পুলিশের দাবি, গ্রেপ্তারির পর অপরাধের কথা স্বীকার করেছে বালক।

নির্যাতিতা শিশুর বাবা অভিযোগ করেন, ঘটনার সময় বাড়িতে একা ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী তাঁর মেয়ে। প্রতিবেশী বালক এই কাণ্ড ঘটায়। তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরলে কাঁদতে কাঁদতে সব কথা জানায় শিশুটি। দ্রুত পুলিশ অভিযোগ দায়ের করে পরিবারটি। এর পরেই ১০ বছরের অভিযুক্ত বালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে অপরাধের কথা স্বীকার করে সে। জানায়, এক প্রতিবেশির ফোনে পর্ন ছবি দেখার পর এই কাণ্ড ঘটায় সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মমতার প্রকল্পই ভরসা! হিমাচলের নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য দরাজহস্ত বিজেপি]

স্থানীয় থানার পুলিশ প্রধান পঙ্কজ মিশ্র জানান, বালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। পকসো (POCSO) আইনে এফআইআর (FIR) দায়ের হয়েছে। জুভেনাইল আদালতে বালককে তোলা হলে তাকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় হতবাক খোদ যোগীরাজ্যের পুলিশ। 

প্রসঙ্গত, ধর্ষণের মতো অপরাধ এখন সংঘটিত হচ্ছে শিশু, এমনকী বৃদ্ধদের বিরুদ্ধেও। কিছু ক্ষেত্রে নাবালকরাও অভিযুক্ত হচ্ছে। এমন অপরাধ প্রবণতার জন্য আর্থসামাজিক অবস্থা দায়ী করে থাকেন সমাজকর্মীরা। ক’দিন আগে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে এরাজ্যেই। প্রথমে লজ্জায় পরিবারের সদস্যকে এ বিষয়ে কিছু জানাতে পারেননি বৃদ্ধা। পরে গোপনাঙ্গে অসহ্য যন্ত্রণার জেরে পরিবারকে জানাতে বাধ্য হন। প্রগতি ময়দান থানা এলাকার এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: বাড়িতে জোরে গান বাজিয়ে মা ও বোন-সহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ‘খুন’, গ্রেপ্তার কিশোর]

৩০ সেপ্টেম্বর রাতে প্রগতি ময়দান থানা এলাকার একটি বাড়িতে চোর ঢোকে। বাড়িতে ছিলেন ৬০ বছর এক মহিলা। তাঁর অভিযোগ, খুটখুট শব্দ শুনে আচমকা ঘুম ভেঙে যায় তাঁর। জেগে উঠে দেখেন, অন্ধকারে কেউ একজন এঘর থেকে ওঘরে ঘুরে বেড়াচ্ছেন। মহিলা জেগে চিৎকার করতে যেতেই তাঁর গলা চেপে ধরে দুষ্কৃতী। গলায়, হাতে আঘাত করে। এর পর বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.