Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rajasthan

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত অন্তত ১২, আহত বহু

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১৯:৩৭

options
link
রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত অন্তত ১২, আহত বহু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২। আহত বহু। মঙ্গলবার বিকেলে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো নাগাদ লক্ষ্মণগড়ে একটি বেসরকারি বাস সালাসার থেকে লক্ষ্মণগড়ের দিকে যাচ্ছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত বাসটিকে ঘিরে মানুষ দাঁড়িয়েছে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি ক্রেন এনে বাসটিকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়া হয়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। নিহতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.