সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা বাবার সঙ্গে৷ তার জেরে ধর্ষিতা হতে হল এক কিশোরীকে৷ বদায়ুনের এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷
নোট বাতিলের পর গোটা দেশ জুড়েই নানা ঘটনা ঘটছে৷ তবে তা সবই সাধারণ মানুষের ভোগান্তির ছবি৷ সে সবের মধ্যেই নজিরবিহীন এ ঘটনা ঘটল বরেলির বদায়ুনে৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর পরিবার ঘুঁটে বিক্রি করেছিল তিন প্রতিবেশীকে৷ তার দাম হিসেবে পুরনো ৫০০ টাকার নোট দিতে চায় তারা৷ প্রত্যাশিতভাবেই সে নোট নিতে অস্বীকার করেন কিশোরীর বাবা৷ সে নিয়ে বেশ খানিকটা ঝামেলাও হয়৷ এরপর ওই কিশোরীর মা-বাবা জরুরি দরকারে হাসপাতালে যান৷ সে সময় কিশোরীটি বাড়িতে একলাই ছিল৷ এরই সুযোগ নিয়ে যৌন হেনস্তা করা ওই কিশোরীর৷ জানা যাচ্ছে, অভিযুক্ত নবম শ্রেণির ছাত্র৷ ওই কিশোরীকে বাড়ি থেকে একটু দূরে ডেকে নিয়ে যায় সে৷ তারপরই ধর্ষণ করে ওই নাবালিকাকে৷
রাতে মা-বাবা বাড়ি ফিরলে পুরো ঘটনা জানায় নির্যাতিতা৷ এরপরই এফআইআর দায়ের করা হয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন