সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন দুর্ঘটনা। মহারাষ্ট্রের নাসিকে ভারতীয় সেনার প্রশিক্ষণ শিবিরে ভয়ঙ্কর বিস্ফোরণ। মৃত্যু হল দুই অগ্নিবীর জওয়ানের। শুক্রবার নাসিক পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ শিবির চলছিল। সেখানেই আচমকা কামানের গোলায় বিস্ফোরণ ঘটে যায়। তাতেই মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নাসিক রোডের কাছে দেবলালী ক্যাম্প লস্কর এলাকায় ফায়ার রেঞ্জ আর্টিলারিতে ভারতীয় শিল্ড গান ফিল্ডে প্রশিক্ষণ নিচ্ছিলেন অগ্নিবীর জওয়ানেরা। দুই জওয়ানকে কামানের গোলা লোড করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে যায় একটি গোলায়। তাতেই মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের।
দুই অগ্নিবীর জওয়ান বিস্ফোরণে গুরুতর আহত হলে দ্রুত তাঁদের দেওলালীর এম এইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানকার চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই অগ্নিবীরের। হাবিলদার অজিত কুমারের অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে দেওলালী পুলিশ ক্যাম্প। ঠিক কীভাবে মৃত্যু হল দুই জওয়ানের তার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন