Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

যোগব্যায়ামে দু’হাজার গর্ভবতী, বিশ্বরেকর্ড ভারতের

গুজরাতের ৪ হাজার স্থানে প্রায় এক কোটি ২৫ লক্ষ মানুষ যোগের মঞ্চে উপস্থিত হয়েছেন৷ রাজকোটে দু'হাজার গর্ভবতী একসঙ্গে যোগ করে বিশ্ব রেকর্ড করেছেন৷ শুধু তাই নয়, দীর্ঘ মানববন্ধন তৈরি করে ৪ হাজার শিশুও বিশ্ব রেকর্ড গড়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:৩০

options
link
যোগব্যায়ামে দু’হাজার গর্ভবতী, বিশ্বরেকর্ড ভারতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে নজির গড়লেন গর্ভবতী মহিলারা৷ গুজরাতের রাজকোটে দু’হাজার গর্ভবতী মহিলা একসঙ্গে যোগ ব্যায়াম করলেন৷ তাঁদের এই প্রয়াসেই তৈরি হল বিশ্বরেকর্ড৷

গর্ভবতী মহিলাদের এমন উদ্যোগে খুশি গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ মঙ্গলবার তিনি বলেন, গুজরাতের ৪ হাজার স্থানে প্রায় এক কোটি ২৫ লক্ষ মানুষ যোগের মঞ্চে উপস্থিত হয়েছেন৷ রাজকোটে দু’হাজার গর্ভবতী একসঙ্গে যোগ করে বিশ্বরেকর্ড করেছেন৷ শুধু তাই নয়, দীর্ঘ মানববন্ধন তৈরি করে ৪ হাজার শিশুও বিশ্বরেকর্ড গড়েছে৷ মঙ্গলবার সকালে আমেদাবাদের যোগ মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও৷ ৩০ হাজার প্রতিযোগীর সঙ্গে ৪০ মিনিট ধরে ব্যায়াম করেন তিনিও৷ তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আইপিএস ও আইএএস অফিসাররাও৷ এদিকে, আমেদাবাদের নিকোলে যোগ মঞ্চে যোগ সাধনে নাম লিখিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য জে পি নাদ্দা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যোগ দিবসকে সফল করতে গোটা দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আপ্লুত প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, “সুস্থ থাকার জন্য যোগের কার্যকারীতা অনস্বীকার্য৷ তবে শুধু সুস্থ থাকতেই নয়, এটা দেখেই ভাল লাগছে যে সার্বিক দিক থেকে শরীর ও মনকে ভাল রাখতে যোগ এখন দৈনন্দিন জীবনের একটা অংশে পরিণত হয়েছে৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.