Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অন্ধ্র-ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে হত ২১ মাওবাদী

ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যার মধ্যে রয়েছে একে ৪৭, সেলফ লোডিং রাইফেল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১৬:০৭

options
link
অন্ধ্র-ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে হত ২১ মাওবাদী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ২১ জন মাওবাদী৷ সোমবার সাত সকালে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের কাছে এই ঘটনা ঘটে৷ সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশকর্মীও৷

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে অন্ধ্র পুলিশের কাছে খবর আসে যে, সীমান্তের কাছে সভার জন্য জড়ো হচ্ছে ৫০ থেকে ৬০ জন মাওবাদী৷ সেই অনুযায়ী ভোররাতে অপারেশন চালায় অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড কম্যান্ডো বাহিনী৷ আচমকা হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় মাওবাদীরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যার মধ্যে একে ৪৭, সেলফ লোডিং রাইফেলও রয়েছে৷নিহতদের মধ্যে একাধিক বড় মাপের মাওবাদী নেতা থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ মালকানগিরির মতো মাও অধ্যুষিত এলাকায় এই ঘটনা অন্ধ্র পুলিশের একটা বড় মাপের সাফল্য বলে মনে করছে অন্ধ্র প্রশাসন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.