Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Chhattisgarh

লাল সন্ত্রস দমনে বড় সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৩ মাওবাদী নেতার, মাথার দাম ছিল ১ কোটির বেশি

এই আত্মসমর্পণকে সাফল্য হিসাবেই দেখছেন যৌথ বাহিনীর আধিকারিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫, ১৬:৪৪

options
link
লাল সন্ত্রস দমনে বড় সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৩ মাওবাদী নেতার, মাথার দাম ছিল ১ কোটির বেশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের সুকমায় অস্ত্র-সহ আত্মসর্মপণ করলেন ২৩ জন মাওবাদী নেতা। সকলের একসঙ্গে মাথার দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। শনিবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়।

জানা গিয়েছে, সুকমায় পুলিশ সুপারের অফিসে আত্মসমর্পণ করে মাওবাদীরা। নারায়ণপুর জেলায় ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করার একদিন পরেই এই ২৩ জন আত্মসমর্পণ করে। এদিকে গত বুধবার ছত্তিশগড়ের দন্তেওয়ারা জেলায় অস্ত্র-সহ ১৩ জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করেন। পরপর মাওবাদীনেতাদের এই আত্মসমর্পণ নিজেদের অভিযানের সাফল্য হিসাবেই দেখছেন যৌথ বাহিনীর আধিকারিকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী কমান্ডার রয়েছেন। এদের মধ্যে কয়েকজননের মাথার দাম ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ছিল। বস্তার এলাকায় একাধিক নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন ওই সব মাওবাদী নেতারা। আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি ২০১২ সালে বস্তারের তৎকালীন জেলাশাসক অ্যালেক্স পাল মেননের অপহরণের ঘটনার সঙ্গে জড়িত।

উল্লেখ্য, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকরা মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করার কথা জানানো হয়েছে। এমনকী মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.