Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Supreme Court

চাকরি বাতিল বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, নতুন করে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে বাংলা

২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০২০-২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৫, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৫, ১২:২৩

options
link
চাকরি বাতিল বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, নতুন করে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে বাংলা zoom
ফাইল ছবি

সোমনাথ রায়, নয়াদিল্লি: চাকরি বাতিল বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন বলে জানাল শীর্ষ আদালত। ফলে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে ২৩০০ জনের নিয়োগ হবে।

২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ২০২০-২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলায় নির্দেশ দেন, মামলাকারীদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। নির্ধারিত কোর্স শেষ না করে কীভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে তাঁরা ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২০২০-২২ সালের প্রশিক্ষরণরতরা। ওই মামলাতেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলাতেই এদিন বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানাল, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.