Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সুকনায় চপার ভেঙে মৃত্যু ৩ সেনা আধিকারিকের

গুরুতর জখম হন এক জুনিয়র কমিশনার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ১৬:৫৭

options
link
সুকনায় চপার ভেঙে মৃত্যু ৩ সেনা আধিকারিকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চপার ভেঙে পড়ায় মৃত্যু হল ৩ সেনা আধিকারিকের৷ গুরুতর জখম হন এক জুনিয়র কমিশনার৷

জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সুকনায় ঘটে এ দুর্ঘটনা৷ সেনার চিতা হেলিকপ্টারটি আচমকাই ভেঙে পড়ে৷ ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটে, তার সঠিক কারণ জানা যায়নি৷ আবহাওয়া খারাপজনিত কোনও কারণ ছিল না৷ তারপরও কী করে এমন ঘটল তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে৷ যান্ত্রিক গোলযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সেনা আধিকারিকের৷ গুরুতর জখম হন আর এক অফিসার৷মৃতেরা হলেন মেজর সঞ্জীব লাথার, সেজর অরবিন্দ বাজওয়ালা. লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার৷ এঁদের মধ্যে দুজন ছিলেন কপ্টারটির চালক ও সহকারী চালক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরো বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.