সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে কেঁপে উঠল শীতের চাদরে মোড়া রাজধানী৷ দিল্লি ও হরিয়ানার বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভুত হয় এদিন৷ রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৪৷
ঘড়ির কাঁটায় তখন ভোর সাড়ে চারটে৷ ধোঁয়া আর দূষণে ভরা রাজধানীর তখনও ঘুম ভাঙেনি৷ ঠিক সেই সময় ভূমিকম্প অনুভুত হয় দিল্লি-সহ গুরগাঁও এবং গাজিয়াবাদে৷ প্রায় এক মিনিট ধরে কম্পন অনূভুত হয়৷ জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল দিল্লি-হরিয়ানা সীমান্ত৷ পাশাপাশি কম্পনের গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে জানা গিয়েছে৷ তবে এদিন ভোরের কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
কম্পনের কারণে অনেক দিল্লিবাসীরই ভোরে ঘুম ভেঙে গিয়েছে৷ সোশ্যাল সাইটে নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন