সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! ফাঁকা বাড়ি থেকে উদ্ধার চার ভাইবোনের দেহ। মনে করা হচ্ছে, একে অপরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৪ খুদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নাও (Unnao) জেলার লালমানখেদা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার এবং শিবদেবী। তাঁদের চার সন্তান- ময়ঙ্ক (৯), হিংমাশী (৮), হিমাঙ্ক (৬) ও মানসী(৪)। রবিবার দুপুরে বাড়ি ফাঁকা ছিল। বিকেলে ফিরে এসে দেখেন তাঁদের চার সন্তান মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
[আরও পড়ুন: ৯ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪১ শ্রমিক, মুখ্যমন্ত্রী ধামিকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর]
বড়সাগরের এসএইচও দিলীপ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টেবিলে রাখে একটি পাখা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে চারজন। ভাইবোন একে অপরকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটতে পারে। তবে স্থানীয় কোনও বাসিন্দা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে তারা।
[আরও পড়ুন: মাঝরাতে বিশাখাপত্তনম বন্দরে দাউদাউ আগুন, পুড়ে ছাই মৎস্যজীবীদের অন্তত ৪০ টি নৌকা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন