সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ-তিরিশ নয়৷ এক্কেবারে ৪২ ফুট লম্বা, দৈত্যাকার একটি মৃত তিমি মাছ ভেসে এল পুরীর সৈকতে৷ রবিবার সেই দৃশ্য দেখার জন্য পুরীর বৈধারা পেন্থা সৈকতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ৷
স্থানীয়রাই প্রথমে ওই বৃহদাকার তিমিটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেন৷ তারপর, কর্মীরা এসে ডাঙায় তোলেন তিমিটিকে৷ ফরেস্ট রেঞ্জার অচ্চুথ্যানন্দ দাস জানান, ৪২ ফুট লম্বা এবং ২৮ ফুট চওড়া এই বিরল প্রজাতির তিমি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়৷ তিমির মৃতদেহের ময়নাতদন্তের পর স্পষ্ট হবে, কী করে তার মৃত্যু ঘটেছে৷
এরকম সাদা তিমি খুব একটা দেখা যায় না৷ সম্ভবত, তিমিটি ১০-১৫ দিন আগেই মারা গিয়েছে৷ তারপর তার দেহ সমুদ্রের স্রোতে ভেসে পুরীর তীরে পৌঁছেছে বলে প্রাথমিক ধারণা বন দফতরের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন