Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
বিরিয়ানি বিক্রেতাকে মারধর

উত্তরপ্রদেশে ফের জাতিবিদ্বেষ, দলিত বিরিয়ানি বিক্রেতাকে বেধড়ক মারধর

মারধরের ভিডিও দেখে নিন্দায় মুখর নেটিজেনরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯, ১৫:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯, ১৫:০৬

options
link
উত্তরপ্রদেশে ফের জাতিবিদ্বেষ, দলিত বিরিয়ানি বিক্রেতাকে বেধড়ক মারধর zoom
ঘটনাস্থলের ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নাওয়ের ধর্ষিতাকে পুড়িয়ে মারার ঘটনা এখন জাতপাতের লড়াইয়ে পরিণত হয়েছে। দেশজুড়ে যখন এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি উঠছে তখন নিচু জাতের ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে ওই এলাকার উচ্চবর্ণের মানুষরা। এমনকী ধর্ষকদের সমর্থনে মিছিলও বের করেছিল সেখানকার উচ্চবর্ণের মহিলারা। এই রকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশে দলিত এক বিরিয়ানি বিক্রেতাকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে মাত্র ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় বিরিয়ানি বিক্রি করেন লোকেশ নামে ৪৩ বছরের এক ব্যক্তি। গত শুক্রবার তিনি যখন বিরিয়ানি বিক্রি করছিলেন তখন সেখানে হাজির হয় কয়েকজন লোক। তারপর বারবার নিষেধ করা সত্ত্বেও লোকেশ ওই এলাকায় কেন বিরিয়ানি বিক্রি করছে তা জানতে চায়। তাঁর জাত তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। লোকেশ তাদের ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনও গুরুত্ব দেয়নি। বরং তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। এমনকী মারধরের ভিডিও করে রাখে। রবিবার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি দেখে নড়ে বসে স্থানীয় প্রশাসনও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলাতে চাই’, অমিত শাহকে রক্তে লেখা চিঠি মহিলা শুটারের]

 

আক্রান্ত লোকেশের অভিযোগ, ‘ওই লোকগুলি কিছুদিন ধরেই ওই এলাকায় বিরিয়ানি বিক্রি করতে নিষেধ করছিল। আমি তা না শোনায় শুক্রবার আচমকা চড়াও হয়ে মারধর করতে থাকে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বললে ওরা পালিয়ে যায়।’

[আরও পড়ুন: নীতীশের নিষেধেও হয়নি কাজ! ফের বিজেপিকে তোপ প্রশান্ত কিশোরের]

 

এপ্রসঙ্গে গ্রেটার নয়ডার এক পুলিশ আধিকারিক রণবিজয় সিং বলেন, ‘গতকাল ভিডিওটি দেখার পরেই আমরা তদন্ত শুরু করেছি। আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার পর থানায় ডেকে পুরো ঘটনাটি শোনা হয়। এরপর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.