সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan) জোধপুর শহরে ভয়াবহ হত্যাকাণ্ড। একই পরিবারের পাঁচ সদস্যকে খুনের পর আগুন ধরিয়ে দেওয়া হল বাড়িতে। দুষ্কৃতীদের হাত থেকে ছাড় পেল না ছয় মাসের শিশুও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীদের অনুমান, প্রতিহিংসার কারণেই হত্যাকাণ্ড। তদন্তে নেমে এখনও পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গভীর রাতের হামলায় মৃত্যু হয়েছে পুনারাম (৬০), তাঁর স্ত্রী ভানুয়ারি দেবী (৫৫), পুনারামের বৌমা ধাপু (২৫), মেয়ে মনীষা এবং একটি ছয় মাসের শিশুর (কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি শিশুটির বয়স পাঁচ বছর)। হত্যার সময় পাশাপাশি দু’টি ঘরে ঘুমন্ত ছিল সকলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে প্রতিহিংসাবশত খুন করা হয়েছে গোটা পরিবারকে।
[আরও পড়ুন: ১০ বছরের ‘কাজের মেয়ে’কে মারধর! পালটা গণধোলাই দম্পতিকে]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন