Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বিহারে আইএস সন্দেহে দুই পাক নাগরিক-সহ গ্রেফতার ছয়

উর্দু এবং আরবি ভাষায় লেখা কাগজগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই গোয়েন্দা আধিকারিকদের ধারণা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১৪:০০

options
link
বিহারে আইএস সন্দেহে দুই পাক নাগরিক-সহ গ্রেফতার ছয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মধুবনি থেকে আইএস জঙ্গি সন্দেহে ছ’জনকে গ্রেফতার করল এনআইএ৷ এদের মধ্যে দু’জন পাক নাগরিক৷ এনআই সূত্রে খবর, মধুবনির একটি বাড়িতে বেশ কিছুদিন ভাড়া নিয়েছিল ওই পাঁচজন৷ তাদের কাছ থেকে আইএস পতাকা, বেশ কিছু মডেল, অনেকগুলি মোবাইল সিম এবং সন্দেহজনক কিছু কাগজ উদ্ধার করা হয়েছে৷

উর্দু এবং আরবি ভাষায় লেখা কাগজগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই গোয়েন্দা আধিকারিকদের ধারণা৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা দিনকয়েক আগেই সতর্ক করেছিলেন, বিহার, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে আইএস এবং পাক জঙ্গিদের একটি মদতকারী দল ঢোকার চেষ্টা করছে৷ সেইমতো প্রতিটি রাজ্যের পুলিশ কর্তা এবং রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, সন্দেহভাজন ওই ছ’জনের উপর বেশ কয়েকদিন ধরে নজরদারি চলছিল৷ তাদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক৷ বৃহস্পতিবার সকালেই এই ছ’জনকে গ্রেফতার করা হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.