Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

রেহাই নেই ৬ বছরের কন্যারও, ধর্ষিতা স্কুলের শৌচাগারেই

ঘটনায় স্কুলের এক সাফাইকর্মী গ্রেপ্তার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৭, ১১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৭, ১১:৩৪

options
link
রেহাই নেই ৬ বছরের কন্যারও, ধর্ষিতা স্কুলের শৌচাগারেই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত মাসের ঘটনা। দিল্লি লাগোয়া গুরুগ্রামে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে এক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছিল গোটা দেশে। আর এবার খোদ রাজধানীর একটি বেসরকারি স্কুলেই ছয় বছরের এক বালিকাকে যৌন হেনস্থার শিকার হতে হল। অভিযোগ, শৌচাগারে প্রথম শ্রেণির ওই পড়ুয়াকে ধর্ষণ করেছে স্কুলেরই এক কর্মী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে ওই স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল সে।

[ এবার যৌন নিগ্রহের শিকার ছাত্র, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৮ সেপ্টেম্বর গুরুগ্রামে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শৌচাগারের সামনে থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া প্রদ্যুম্ন ঠাকুরের দেহ। ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার। সেই ঘটনার রেশ কাটার আগেই বেঙ্গালুরুর একটি স্কুলের ধর্ষণের শিকার হয় বছর চারেকের এক পড়ুয়া। একই ঘটনা ঘটেছে রাজস্থানেও। এবার খোদ রাজধানী দিল্লির একটি স্কুলে ধর্ষণ করা হল ছয় বছরের এক পড়ুয়াকে! প্রসঙ্গত, দিন কয়েক আগেই শহরের সবকটি স্কুলের নিরাপত্তা আরও জোরদার করা ও স্কুলের কর্মীদের চরিত্র মূল্যায়ণ করার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি পুলিশ।

[মাদ্রাসায় বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত, যোগীর পাশেই আদালত]

নির্যাতিতা পড়ুয়া বাড়ির লোকের অভিযোগ, বুধবার দুপুরে স্কুল চলাকালীন ছাত্রীদের শৌচাগারে গিয়েছিল প্রথম শ্রেণির ওই পড়ুয়া। সেখানে তাকে ধর্ষণ করে স্কুলের এক কর্মী। ওই পড়ুয়ার বাবার দাবি, শৌচাগারে ছাত্রীদের সাহায্য করার জন্য স্কুলে একজন মহিলা কর্মী আছেন। কিন্তু, ঘটনার সময়ে শৌচাগারে ছিলেন না তিনি। নির্যাতিতা পড়ুয়ার বাবা বলেন, ‘অন্য  কাজে ওই মহিলা কর্মীকে নিচে পাঠানো হয়েছিল। আমার মেয়ে শৌচাগার ব্যবহার করার পর, সাহা্য্যের জন্য ওই মহিলা কর্মীকে ডেকেছিল। কিন্তু, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে শৌচাগারে ঢোকে পড়ে স্কুলের এক পুরুষকর্মী। সে আমার মেয়েকে ধর্ষণ করেছে।’  দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে মা-কে গোটা ঘটনার জানায় ওই পড়ুয়া। স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানান ওই পড়ুয়ার বাবা-মা।

[বয়ান পালটে বিভ্রান্ত করছে হানিপ্রীত, নারকো পরীক্ষার দাবি পুলিশের]

দক্ষিণ দিল্লির ওই স্কুলে যায় পুলিশ। ওই পড়ুয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য এইমসে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক জানান, ওই পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় স্কুলের এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা রুজু করা হয়েছে। মামলা হয়েছে পকসো আইনেও। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই পড়ুয়ার বাড়ির লোকেরা। উদ্বেগ ছড়িয়েছে অন্যান্য অভিভাবকদের মনে।

[থানায় ‘জামাই আদর’ রাধে মা-কে, বিতর্কে দিল্লি পুলিশ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.