Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rahul Gandhi

সংসদে ধাক্কাধাক্কি কাণ্ড, রাহুলের বিরুদ্ধে তদন্তে সিট গঠন অপরাধদমন শাখার

ঘটনার তদন্তে সংসদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১৬:৩১

options
link
সংসদে ধাক্কাধাক্কি কাণ্ড, রাহুলের বিরুদ্ধে তদন্তে সিট গঠন অপরাধদমন শাখার zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগে বিপদ বাড়ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। বিজেপির অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্তভার অপরাধদমন শাখার বা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছিল দিল্লি পুলিশ। তদন্তভার হাতে নিয়েই এবার ঘটনার রহস্যভেদে বিশেষ তদন্তকারী দল গঠন করল অপরাধদমন শাখা।

ঘটনার সূত্রপাত সংসদে অমিত শাহের ভাষণকে কেন্দ্র করে রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ এর পর শাহের বিরুদ্ধে অম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। শাসক ও বিরোধী দলের ধাক্কাধাক্কিতে আহত হন ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। তিনি অভিযোগ করেন রাহুল তাঁকে ধাক্কা মারেন। আহত হন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। দুজনকেই ভর্তি করা হয় দিল্লির আরএমএল হাসপাতালে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ, হেমঙ্গ যোশী ও অনুরাগ ঠাকুর সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। জানা যায়, বিএনএস ১১৭, ১১৫, ১২৫, ১৩১, ১৫১ ও ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়। এবং এই মামলা তুলে দেওয়া হয় অপরাধদমন শাখার হাতে। সূত্রের খবর, এরপরই মামলার তদন্তে শুক্রবার রাতে বিশেষ তদন্তকারী দল গঠন করে অপরাধদমন শাখা। এই দলে রয়েছেন, দুজন অ্যাসিস্টেন্স পুলিশ কমিশনার, দুজন ইন্সপেক্টর, তিনজন সাব ইন্সপেক্টর। এই ৭ সদস্যের দল সরাসরি ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্ত রিপোর্ট পেশ করবেন। জানা যাচ্ছে, ঘটনার তদন্তে সংসদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

যদিও রাহুলের দাবি, তিনি সংসদের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাঁকে আটকান বিজেপি সাংসদরা। তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হয়। রাহুলের অভিযোগ, ‘প্রিয়াঙ্কা গান্ধীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এটা সংসদ, ফলে এখানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে। মুখ্য বিষয় এটাই যে সংসদের ভিতর সংবিধান ও বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে।’ এই ঘটনায় বিজেপি সাংসদদের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছে কংগ্রেসও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.