সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে এক প্রাক্তন বিজেপি নেতার ছেলে ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল৷ দুই সঙ্গীকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত ওই নেতার ছেলে এখনও পলাতক৷
সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে ৩৬ বছরের এক মহিলাকে তাঁর বাড়ি সংলগ্ন এলাকা থেকে তুলে নিয়ে যায় ওই তিন ব্যক্তি৷ মহিলা অভিযোগ করেন, গাড়িতে তুলে তাকে ধর্ষণ করে সেই ছবি তুলে রাখে ওই তিন দুষ্কৃতী৷ মহিলাকে তারা হুমকি দেয়, পুলিশের দ্বারস্থ হলেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে৷
ঘটনার পরেরদিন পুলিশের কাছে ওই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে মূল অভিযুক্ত প্রিন্স সালুজা এক জেলা স্তরের প্রাক্তন বিজেপি নেতার ছেলে৷ অন্য দুই অভিযুক্ত দেবেন্দ্র ও ফরিদ আলিকে গ্রেফতার করলেও এখনও পলাতক প্রিন্স৷
পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন যেই গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটিও আটক করেছে পুলিশ৷ প্রিন্সের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন