Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bengali News

স্বামীর সঙ্গে যৌনতায় অতৃপ্তি! হোয়াটসঅ্যাপে চোখ যেতেই সত্যিটা জানলেন স্ত্রী, তারপর…

কী জানতে পারলেন তরুণী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২০, ২৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২০, ২৩:০৬

options
link
স্বামীর সঙ্গে যৌনতায় অতৃপ্তি! হোয়াটসঅ্যাপে চোখ যেতেই সত্যিটা জানলেন স্ত্রী, তারপর… zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুঠামদেহী পুরুষ। তবে মন চায় না নারী সঙ্গ। পরিবর্তে পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতায় মাততে মন চায় বারবার। কিন্তু দুই পুরুষের শারীরিক সম্পর্ক সমাজের সকলে যে ভাল চোখে নেয় না! তাই তো অচেনা স্রোতে আর হাঁটা হয়নি। পরিবর্তে চেনা গণ্ডিতে ঘোরাফেরা। মন সায় না দিলেও যুবক বিয়ে করে নেন এক তরুণীকে। সহধর্মিণীর কাছে কী আর নিজের যৌন আকাঙ্ক্ষার কথা লুকিয়ে রাখা যায়? তাই তো ধরাও পড়ে যায় সে। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগে পুলিশের দ্বারস্থ ওই মহিলা।

বছর বত্রিশের ওই তরুণীর দাবি, তিনি গুজরাটের গান্ধীনগরের বাসিন্দা। আহমেদাবাদে লাইব্রেরিয়ানের কাজ করেন তিনি। কর্মসূত্রে ওই যুবকের সঙ্গে আলাপ। ২০১১ সালে ওই যুবকের সঙ্গে প্রেম করে বিয়েও হয়। প্রায় বছরখানেক দাম্পত্য সম্পর্ক দিব্যি নিজের গতিতে এগোচ্ছিল। কিন্তু তরুণীর দাবি, তারপরই যেন বদলে যেতে শুরু করেন স্বামী। একঘরে থাকলেও যৌন সম্পর্কে স্বামীর অনীহা তৈরি হয়েছিল বলেও অভিযোগ। নানা চেষ্টা করলেও তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে নারাজ ছিল ওই যুবক। চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন স্ত্রী। তবে তাতে রেগে যান স্বামী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: করোনা কাঁটায় ফের কাটছাঁট, আরও কমল ISCE-ISC পরীক্ষার সিলেবাস]

ঠিক কী কারণে স্বামীর এই পরিবর্তন? তবে কী পরকীয়ায় মেতেছেন তিনি? এরকমই নানা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে তরুণীর। উত্তরের খোঁজে একদিন স্বামীর স্মার্টফোন ঘাঁটতে থাকেন। হোয়াটসঅ্যাপে নজর যেতে চমকে যান। দেখেন একাধিক পুরুষবন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে (Whatsapp) কথা বলেন তিনি। এমনকী ওই পুরুষসঙ্গীদের সঙ্গে স্বামীর শারীরিক সম্পর্ক রয়েছে বলেও দাবি তরুণীর। ওই যুবক যে আদতে সমকামী, তা জেনে যান তিনি। স্বামীকে জানান। তবে এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণহানির হুমকি দেয় যুবক। কিন্তু স্ত্রীর কাছে সে স্বীকার করে, নিজে সমকামী তা জানত ওই যুবক। শুধুমাত্র লোকলজ্জার ভয়েই তরুণীকে বিয়ে করেছে বলেও জানায় সে। ওই যুবকের আরও দাবি, শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় ওই তরুণীকে বিয়ে করেছে। শ্বশুরবাড়িতেও গোটা বিষয়টি জানান তরুণী। তবে কোনও লাভ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

[আরও পড়ুন: বার্ধক্য ঠেকাতে অব্যর্থ এই পদ, দাবি তুলে রেসিপি পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.